1. salmankoeas@gmail.com : admin :
ফুলবাড়ীতে অ'বৈধ বালু দস্যুদের কারণে দুই শিশুর মর্মান্তিক মৃ'ত্যু - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:
গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ঢাকায় ১৭ বছরের কিশোরকে হত্যা: কার্টনে মরদেহ নিয়ে গিয়ে মাটিচাপা, এ,আই ভিডিও তৈরি করে মুক্তিপণ ভাবি গ্রেপ্তার ১ চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ‘ঘুষ’ ডিজিটাল লেনদেন সম্প্রসারণে মাধবপুরে বাংলা কিউআর বাস্তবায়নে র‍্যালি ও আলোচনা সভা রাত নামলেই কাটা নদীর পাড়ে আগুন, পোড়ানো হচ্ছে পুরোনো ব্যাটারি। ২০ দিন ধরে চলছে কার্যক্রম, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই এএসআইয়ের বক্তব্য ভাইরাল ডিমলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত: ‘শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে হবে’ মাধবপুরে সৎ মায়ের কাছে শিশুর রহস্যজনক মৃত্যু মায়ের পরিবারের হত্যা দাবি। ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে মাধবপুরে বাংলা কিউ আর বাস্তবায়নে মতবিনিময় সভা মঙ্গলবার। বিশ্ব শিক্ষক দিবসে মাধবপুরে অবসরপ্রাপ্ত শিক্ষককে হুমকি-ভাঙচুরের অভিযোগ

ফুলবাড়ীতে অ’বৈধ বালু দস্যুদের কারণে দুই শিশুর মর্মান্তিক মৃ’ত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৩৬২ Time View

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে।

২০ মে(বুধবার)সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলোঃওই এলাকার শাহিন আলমের মেয়ে সাবিহা(সাড়ে ৪ বছর)এবং ছেলে সিয়াম (৩)।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে দুই শিশু বালু উত্তোলনের কারণে তৈরি হওয়া পুকুরসদৃশ্য গভীর গর্তে পড়ে যায়।পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক ডা.আলিফ নুরে আলম সায়েদী জানান, হাসপাতালে আনার পূর্বেই দুই শিশুর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।পরে বিষয়টি থানাকে জানানো হয়।

খয়েরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোবাদ হোসেন সরকার বলেন,বাড়ির পাশের মাঠের উত্তরে বালু উত্তোলনের কারণে একটি গভীর গর্ত তৈরি হয়েছিল,ফলে সেখানে পানি জমে যায়।ধারণা করা হচ্ছে,সিয়াম প্রথমে সেখানে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে বড় বোন সাবিহাও ডুবে যায়।এই মর্মান্তিক খবর ছড়িয়ে পড়ার পর এলাকার শোকের ছায়া নেমে এসেছে।

সচেতন মহোল মনে করে এই মৃত্যুর জন্য দায়ী স্থানীয় বালুদশুরা।বালু দস্যদের কারণে বাড়ির পাশেই এই বিশাল গর্তের সৃষ্টি হয়েছে।সংশ্লিষ্ট প্রশাসন যদি তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতো তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না।অতএব এই ঘটনায় প্রশাসনও দায় এড়াতে পারে না।

এ বিষয়ে একাধিকবার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি)কে মুঠোফোনে ফোন করেও তাদের কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।

ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক শাপলা বেগম জানান,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরওপড়ুন….. লাখাইয়ে ভূমি সেবা মেলার উদ্বোধনী র‍্যালি ও সভা অনুষ্ঠিত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!