1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে সরকার কৃষি বান্ধব তাই নদী ও খাল খননের, কৃষকদের কৃষি কাজে উন্নয়ন করছে - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
নিজে আড়ালে থেকে অসহায়দের জীবনে আলো জ্বালাতে নিরলস রাফিক লাখাইয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন। সোনামুখী হাটে যানজটের শঙ্কা, বালুবাহী ট্রাক আগামীকাল চলাচল বন্ধের দাবি আইনশৃঙ্খলা রক্ষায় লাখাই পুলিশের বিশেষ মহড়া রামিসা হত্যার বিচার ১ মাসের মধ্যে সম্পন্ন হবে: প্রধানমন্ত্রী সচিবের সই ছাড়াই প্রকল্প পাস করেছেন উপদেষ্টা আসিফ : প্রতিমন্ত্রী শাহে আলম চাদরে ঢাকা শৈশবের রক্তাক্ত ধারা আর কতকাল সইবে জাতি এই পৈশাচিকতার বিকৃত যৌন লালসার বিষাক্ত থাবা? লাখাইয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে সরকার কৃষি বান্ধব তাই নদী ও খাল খননের, কৃষকদের কৃষি কাজে উন্নয়ন করছে পুলিশ অভিযানে গিয়ে বারবার আ`ক্রান্ত হচ্ছে  মাধবপুরের নোয়াপাড়া বাজারে এমবি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড

Join 4 other subscribers

লাখাইয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে সরকার কৃষি বান্ধব তাই নদী ও খাল খননের, কৃষকদের কৃষি কাজে উন্নয়ন করছে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪২ Time View

আশীষ দাশ গুপ্ত লাখাই প্রতিনিধি
লাখাইয়ে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর এন্টারপ্রেনরশীপ এন্ড রেসিলিয়েশন ইন বাংলাদেশ ( পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৩ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম এর সঞ্চালনায় কংগ্রেস অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক কৃষি বিদ মোহাম্মদ আনোয়ারুল হক।
আলোচনার প্রারম্ভে প্রজেক্টরের মাধ্যমে প্রোগ্রাম এর পরিচিতি ও চলমান কর্মসূচীর বিশদবিবরন উপস্থাপন করে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম।

এতে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর কৃষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ।
আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি ডক্টর আক্তার আহাদ চৌধুরী স্বপন, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সফল কৃষি উদ্যোক্তা ফজলে রাব্বি জিসান।

উপস্থিত ছিলেন থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ আহমেদ, থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম, সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ ফরিদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

আলোচনায় অংশ নিয়ে বক্তাগন বলেন পার্টনার প্রোগামসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বিভিন্ন প্রকল্পের চলমান কার্যক্রম এর ফলে লাখাইয়ে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। এক সময়ের খোরপোষের চাষাবাদ এর পরিবর্তে বানিজ্যিক চাষাবাদ শুরু হয়েছে।

সরকার কৃষি বান্ধব তাই নদী ও খাল খননের, কৃষকদের নিয়ে সমবায় সমিতি স্কুল করে কৃষক দের প্রশিক্ষন দিয়ে কৃষি কাজে উন্নয়ন করছে
শস্যের বহুমুখীকরণ ও নিবিরতা নিশ্চিত হওয়ায় উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। বক্তারা আরও বলেন হাওরাঞ্চল বেষ্টিত লাখাইয়ে সুতাং সাকাতি,বেলেশ্বরী কানাই,বলভদ্র সহ অপরাপর নদীগুলো দীর্ঘদিন যাবত খননের অভাবে এর নাব্যতা হারিয়েছে।

ফলশ্রুতিতে শুষ্ক মৌসুমে সেচের জন্য প্রয়োজনীয় পানির সংকট ও আগাম বৃষ্টি পাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। এথেকে উত্তোরনে নদনদী গুলোর নাব্যতা ফিরিয়ে আনা সময়ের দাবি।

সেই সাথে বর্তমান কৃষি বান্ধব সরকারের গৃহীত খালখনন কর্মসূচী আরো বিস্তৃত করার উদ্যোগ গ্রহণ করার আহবান জানান। তাঁরা বলেন দীর্ঘদিন যাবত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার এর ফলে জমির উর্বরা শক্তি দিন দিন কমে যাচ্ছে।

কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির ফলে উতপাদন বৃদ্ধি করতে জমির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার ও জৈব বালাই নাশক ব্যবহার বৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধি করতে উদ্যোগ গ্রহণ করতে আহবান জানানো হয়।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন উপসহকারী কৃষি কর্মকর্তা কামাল হোসেন ও পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রশান্ত পাল।

আরওপড়ুন ….. আর্জেন্টিনা মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading