1. salmankoeas@gmail.com : admin :
রামিসা হত্যার বিচার ১ মাসের মধ্যে সম্পন্ন হবে: প্রধানমন্ত্রী - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
নিজে আড়ালে থেকে অসহায়দের জীবনে আলো জ্বালাতে নিরলস রাফিক লাখাইয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন। সোনামুখী হাটে যানজটের শঙ্কা, বালুবাহী ট্রাক আগামীকাল চলাচল বন্ধের দাবি আইনশৃঙ্খলা রক্ষায় লাখাই পুলিশের বিশেষ মহড়া রামিসা হত্যার বিচার ১ মাসের মধ্যে সম্পন্ন হবে: প্রধানমন্ত্রী সচিবের সই ছাড়াই প্রকল্প পাস করেছেন উপদেষ্টা আসিফ : প্রতিমন্ত্রী শাহে আলম চাদরে ঢাকা শৈশবের রক্তাক্ত ধারা আর কতকাল সইবে জাতি এই পৈশাচিকতার বিকৃত যৌন লালসার বিষাক্ত থাবা? লাখাইয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে সরকার কৃষি বান্ধব তাই নদী ও খাল খননের, কৃষকদের কৃষি কাজে উন্নয়ন করছে পুলিশ অভিযানে গিয়ে বারবার আ`ক্রান্ত হচ্ছে  মাধবপুরের নোয়াপাড়া বাজারে এমবি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড

Join 4 other subscribers

রামিসা হত্যার বিচার ১ মাসের মধ্যে সম্পন্ন হবে: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৫ Time View

ময়মনসিংহ প্রতিনিধি :
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মিরপুরের শিশুকন্যা রামিসা হত্যাকাণ্ডের বিচার আগামী এক মাসের মধ্যে সম্পন্ন হবে। তিনি বলেন, আইনে যে অপরাধী তার শাস্তি নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। তবে আইনেরও নিয়ম-নীতিমালা আছে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই।

শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলরে চার কিলোমিটার দীর্ঘ ধরার খালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে দুপুর ২টায় মুষলধারে বৃষ্টির মধ্যে অনুষ্ঠানস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী বৃষ্টি মাথায় নিয়ে খাল খনন কর্মসূচির ফলক উন্মোচন করেন। তিনি খালে নেমে শ্রমিকদের সঙ্গে নিজে মাটি কাটায় অংশ নেন। এ সময় উপস্থিত হাজারো জনতা প্রধানমন্ত্রীর এই সরলতা দেখে স্লোগান দিতে থাকেন। বিকেলে তিনি ত্রিশালে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন’ অনুষ্ঠানে যোগ দেন।

সেখানে প্রধানমন্ত্রী বলেন, ‘আইন অনুযায়ী এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং হত্যাকারীদের সেই শাস্তিই নিশ্চিত করা হবে।’ তিনি আর বলেন, ‘একটি শ্রেণি এই বিষয়কে ইস্যু তৈরি করে অরাজকতা সৃষ্টি করতে চায়। তারা জনগণের ভাগ্য উন্নয়নে কোনো কথা বলে না।’

অনুষ্ঠানে ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ও প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া।

আরওপড়ুন… পুলিশ অভিযানে গিয়ে বারবার আ`ক্রান্ত হচ্ছে 


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading