1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

লাখাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ২৪৪ Time View

আশীষ দাশ গুপ্ত লাখাই প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী
উপলক্ষে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) লাখাই উপজেলা শাখার আয়োজনে শনিবার (৩০ মে ২০২৬) বিকেলে বিএনপির অস্থায়ী কার্যালয়ে লাখাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ওই শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে লাখাই উপজেলা বিএনপির সভাপতি ডক্টর এম আখতার আহাদ চৌধুরী স্বপন, সভাপতিত্বে লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র সহ-সভাপতি শেখ মো: ফরিদ মিয়া,লাখাই উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহ্ আলম গোলাপ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো: শামসু উদ্দীন, সহ সভাপতি শাহজান মিয়া, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে রাষ্ট্রক্ষমতায় আসার পর তিনি দেশে বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেন, মানুষের চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেন। জিয়াউর রহমান জাতিকে আত্মনির্ভরশীল হতে শিখিয়েছেন এবং ‘স্বনির্ভর বাংলাদেশ’ গড়ার পথে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। তিনি ছিলেন মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রমী।

আরওপড়ুন…… লাখাইয়ে বিষধর সাপের কামড়ে এক যুবকের মৃত্যু

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!