1. salmankoeas@gmail.com : admin :
এক বছর কারাভোগ শেষে ভারতীয় নাগরিককে স্বদেশে ফেরত পাঠাল বাংলাদেশ - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী বেনজীরকে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে আমিরাতের চিঠি লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা অনুষ্ঠিত। মাধবপুরে ইয়াবা পাচারচক্রের সদস্য আটক, জব্দ ৬০০ পিস ইয়াবা সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার কুঁড়েঘরে মাদক ব্যবসায়ী লাগিয়েছেন এসি, নিরাপত্তায় সিসি ক্যামেরা নোয়াখালীতে শিশু ধ/র্ষণে/র অভিযোগে পুলিশ পরিদর্শক প্র/ত্যা/হার ‘ভাগ্যিস, আরও গোল হজম করিনি’—ড্র করে স্বস্তি ব্রাজিলের নন্দীগ্রামে বিষপানে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু মাধবপুরে উৎসবের আমেজ, তারেক রহমানের আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি

Join 4 other subscribers

এক বছর কারাভোগ শেষে ভারতীয় নাগরিককে স্বদেশে ফেরত পাঠাল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৮২ Time View

চুনারুঘাট সংবাদদাতা :
বাংলাদেশের হবিগঞ্জ জেলা কারাগারে দীর্ঘ ১২ মাস বন্দি থাকার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এক ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের নতুন স্থলবন্দর সংলগ্ন ১৯৬৬ এস-১ সীমান্ত পিলারের সামনে আনুষ্ঠানিকভাবে তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

সীমান্ত সূত্রে জানা যায়, বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক হওয়ার পর ওই ভারতীয় নাগরিক হবিগঞ্জ জেলা কারাগারে সাজা ভোগ করছিলেন। কারাভোগের মেয়াদ শেষ হলে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে প্রয়োজনীয় রাষ্ট্রীয় ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।

হস্তান্তর কার্যক্রমে বাংলাদেশের পক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), চুনারুঘাট থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অপরদিকে ভারতের পক্ষে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও ত্রিপুরা রাজ্যের খোয়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণধন সরকার অংশ নেন।
উভয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্ত এলাকায় এ ধরনের হস্তান্তর কার্যক্রম দুই দেশের বিদ্যমান আইন ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সম্পন্ন হয়ে থাকে।

আরওপড়ুন…. শিশু রামিসাকে একজন নয়, ২ যুবক ধর্ষণ করেছে


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading