1. salmankoeas@gmail.com : admin :
নীলফামারী জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত ডিমলার ইউএনও মোঃ ইমরানুজ্জামান - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী সর্বোচ্চ শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিচ্ছেন : এমপি মোশারফ মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য জশনে জুলুস লাখাইয়ে সুতাং নদীর বালু নিলামে বিক্রি।। টাকা ফেরতের দাবি সাধারণ মানুষের নন্দীগ্রামে স্কুলব্যাগ দিলেন এমপি, মোশারফ ও ইউনিয়নে কর্মসূচির চাল বিতরণ মধুখালীতে জিপিএ-৫ পাওয়া ৭১ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান শ্রমিকবান্ধব নেতৃত্বে প্রশংসিত স্ট্যান্ডার্ড গ্রুপের COO মোঃ নূর-ই-আলম রাজধানীসহ দেশের সড়কে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা সংসদ অধিবেশনকে কেন্দ্র করে ঢাকার বিস্তীর্ণ এলাকায় সভা-মিছিল নি/ষি/দ্ধ মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত

নীলফামারী জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত ডিমলার ইউএনও মোঃ ইমরানুজ্জামান

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৬৯ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান। তাঁর কর্মদক্ষতা, জনসেবামূলক কর্মকাণ্ড, প্রশাসনিক নেতৃত্ব ও জনগণবান্ধব উদ্যোগের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা অর্জন করেছেন তিনি।

জানা যায়, প্রায় এক বছর আগে তিনি ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলার সাধারণ মানুষ, অসহায় ও দুস্থ জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে ব্যাপক প্রশংসা অর্জন করেন। সেবা নিতে আসা মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা, সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা এবং প্রশাসনকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগের কারণে তিনি অল্প সময়েই সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেন।

উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ এবং দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তাঁকে একজন জনবান্ধব ও সফল প্রশাসক হিসেবে পরিচিতি এনে দিয়েছে। সকল শ্রেণি-পেশার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে দায়িত্ব পালনের কারণে তিনি ডিমলাবাসীর কাছে একজন জনপ্রিয় ইউএনও হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

নীলফামারী জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় ডিমলা উপজেলার বিভিন্ন পেশাজীবী সংগঠন, সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। ডিমলা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকেও তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ময়েন কবীর এবং সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ এক শুভেচ্ছা বার্তায় বলেন, মোঃ ইমরানুজ্জামান একজন দক্ষ, সৎ ও জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা। জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত। তাঁর কর্মময় জীবনের উত্তরোত্তর সফলতা ও দীর্ঘায়ু কামনা করছি।
এ বিষয়ে নীলফামারী জেলা প্রশাসক মোঃ নায়িরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলার বিভিন্ন সূচকে প্রশাসনিক দক্ষতা ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামানকে জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত করা হয়েছে।
জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত হওয়ায় ডিমলাবাসীর মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন মহল তাঁর এ অর্জনকে ডিমলা উপজেলার জন্য একটি গৌরবজনক সাফল্য হিসেবে অভিহিত করেছেন।

আরওপড়ুন….. পাওনা টাকা নিয়ে সালিশে দুই দিনব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!