1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ট্রাক-সিএনজি সংঘ'র্ষে নিহ'ত ২, আহ'ত ২ - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু

মাধবপুরে ট্রাক-সিএনজি সংঘ’র্ষে নিহ’ত ২, আহ’ত ২

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৫০ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১০ জুন) সকাল আনুমানিক ১০টা ৫ মিনিটে মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী একটি ড্রাম ট্রাক ফিডার সড়ক থেকে মহাসড়কে উঠে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে সিএনজি চালক আক্কাস মিয়া (৪০) ঘটনাস্থলেই নিহত হন। নিহত আক্কাস মিয়া নোয়াপাড়া ইউনিয়নের বেঙাডুবা গ্রামের বাবু মিয়ার ছেলে। এ ঘটনায় অপর তিন যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ারা খাতুন (৭০) নামের এক নারী যাত্রীর মৃত্যু হয়। মনোয়ারা খাতুন রতনপুর গ্রামের প্রখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী ডঃ কামরুল আহসানের স্ত্রী । অপর দুই আহত যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে তবে তাদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও সিএনজিটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। তবে দুর্ঘটনার পরও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরওপড়ুন……. মাধবপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!