1. salmankoeas@gmail.com : admin :
পরিবেশ রক্ষায় মাধবপুরে বিভিন্ন প্রজাতির গাছ লাগাচ্ছে প্রশাসন - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
লাখাই উপজেলার করাব ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের কমিটি গঠন আস-সুন্নাহ ফাউন্ডেশনের ২ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ বাস্তবায়নে চকদামপুর জামে মসজিদে ফলজ গাছের চারা বিতরণ দৈনিক ৫০০ টাকা মজুরির দাবিতে মাধবপুরে চা শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ শেখ হাসিনাকে নিয়ে ভারতের নতুন বার্তা, রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞার ইঙ্গিত শাহজাহানপুর যুবদল নেতার বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদ, সুষ্ঠু তদন্তের দাবি মাধবপুরে পিআইও নূর মামুনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বদলি স্থগিত নিয়েও প্রশ্ন ১৪৪ ধারা জারি হবিগঞ্জে কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা চোখের ক্ষতি এড়াতে স্মার্টফোনে এখনই বদলে নিন এই ৫ সেটিংস মৌলভীবাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের কথিত হোতা

পরিবেশ রক্ষায় মাধবপুরে বিভিন্ন প্রজাতির গাছ লাগাচ্ছে প্রশাসন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৬৫ Time View
পরিবেশ রক্ষায় মাধবপুরে বিভিন্ন প্রজাতির গাছ লাগাচ্ছে প্রশাসন

পরিবেশ, প্রতিবেশ ও বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের নির্দেশনা অনুযায়ী হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

 

শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি প্রতিষ্ঠান ও খোলা জায়গায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। এ সময় তিনি বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী যে সংকট তৈরি হয়েছে, তা মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ প্রয়োজন।

সরকারের নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি একটি সবুজ ও বাসযোগ্য মাধবপুর গড়ে তুলতেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে বৃক্ষরোপণ আন্দোলনে সম্পৃক্ত হতে হবে।”

 

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর, মাধবপুর থানার ওসি মো: সোহেল রানা, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমান, মাধবপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবির, মাধবপুর পৌর বিএনপির নেতা হাজী মো: সোলেমান মিয়া প্রমূখ। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!