1. salmankoeas@gmail.com : admin :
জীবনের শেষ প্রান্তে অসহায় অনিল সরকার দম্পতি - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বাড়ির সামনে হাঁটতে গিয়ে প্রাণ গেল ৬৫ বছরের নুরজাহানের সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষঅল্পের জন্য রক্ষা পেলেন ইউএনও, গাড়ির ব্যাপক ক্ষতি; আহত কাভার্ড ভ্যানের হেলপার ১৪ বছর লালন-পালনের পর বিষ খাইয়ে হত্যার চেষ্টা: দত্তক ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবার থানায় লিখিত অভিযোগ লাখাইয়ে ধরার বৃক্ষ রোপণ কর্মসূচী। মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন

জীবনের শেষ প্রান্তে অসহায় অনিল সরকার দম্পতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৭০ Time View
জীবনের শেষ প্রান্তে অসহায় অনিল সরকার দম্পতি

মাধবপুর হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর  ইউনিয়নের নোয়াহাটি গ্রামের বাসিন্দা অনিল সরকার ও তার স্ত্রী সুরবালা মানবেতর জীবনযাপন করছেন। বার্ধক্য, দারিদ্র্য ও শারীরিক অসুস্থতায় জর্জরিত এ দম্পতি বর্তমানে অন্যের সহায়তায় দিন কাটাচ্ছেন।

স্থানীয়দের দাবি, সরকারি সহযোগিতা না পেলে তাদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে।
স্থানীয়রা জানায়, অনিল সরকার দীর্ঘদিন ধরে বাড়ি বাড়ি ঘুরে সামান্য সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। সেই অল্প আয়ে কোনোমতে চলত তার সংসার। তবে কয়েক মাস আগে তিনি পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার পর কর্মক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলেন। এর আগে থেকেই তার স্ত্রী পক্ষাঘাতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। বর্তমানে স্বামী-স্ত্রী দুজনই অসুস্থ ও অসহায় অবস্থায় দিন পার করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিজেদের কোনো জমিজমা বা স্থায়ী বসতভিটা না থাকায় তারা অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করছেন। পরিবারের একমাত্র ছেলে প্রায় পাঁচ বছর ধরে নিখোঁজ থাকায় তাদের দেখভাল করার মতো ঘনিষ্ঠ কোনো স্বজনও নেই।
একসময় অনিল সরকার কষ্ট করে হলেও সংসারের খরচ চালাতেন। কিন্তু অসুস্থতার কারণে এখন তিনি সম্পূর্ণভাবে অন্যের সহায়তার ওপর নির্ভরশীল। নিয়মিত চিকিৎসা, ওষুধ ও পুষ্টিকর খাদ্যের অভাবে তাদের শারীরিক অবস্থাও দিন দিন অবনতির দিকে যাচ্ছে।

এলাকাবাসীর মতে, সমাজের অনেক অসহায় মানুষের মতো অনিল সরকার ও তার স্ত্রীর জীবনও নীরব বেদনায় আচ্ছন্ন। তাদের দুঃখ-কষ্টের কথা অনেকেরই অজানা। অথচ সামান্য সহযোগিতা পেলে তারা কিছুটা স্বস্তি নিয়ে জীবনযাপন করতে পারতেন।

আরওপড়ুন…… ভারতের ‘পুশইনের’ প্রতিবাদে মাধবপুরে ১১ দলের মানববন্ধন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!