1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে, তিন দিনে হাসপাতালে প্রায় ২০০ রোগী - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত মানিকপুরে যুবসমাজের হাতে ২০পিস ইয়াবাসহ ইকবাল আটক কাজিপুরের চরাঞ্চলে নদীভাঙন রোধ ও যমুনা উপজেলা বাস্তবায়নের দাবি নন্দীগ্রামে সার সংকট কারসাজি, অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা কাজীপুরে দুই হাজারের বেশি বৃক্ষরোপণ, পরিচর্যার আহ্বান উপজেলা প্রশাসনের মাধবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা ও উন্নয়ন সামগ্রী বিতরণ মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা মাধবপুর উপজেলা পরিষদে এমপি ফয়সলের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতছড়ি উদ্যানে বিএনপির নেতাকর্মীসহ ৬২ জনের বিরুদ্ধে গাছ চুরির মামলা

মাধবপুরে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে, তিন দিনে হাসপাতালে প্রায় ২০০ রোগী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৫৮ Time View
মাধবপুরে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে, তিন দিনে হাসপাতালে প্রায় ২০০ রোগী

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তীব্র গরমের মধ্যে ডায়রিয়া ও পেটের পীড়ার প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত দুই থেকে তিন দিনে অন্তত ২০০ জন রোগী ডায়রিয়া ও পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসা শেষে রোগীদের প্রায় তিন-চতুর্থাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে রোববারও হাসপাতালে অন্তত ৬০ জন ডায়রিয়া রোগী ভর্তি ছিলেন। এদিকে প্রায় প্রতি মুহূর্তেই নতুন রোগী আসায় হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে স্থান সংকুলান করতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর বলেন, “ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে। তবে হাসপাতালে ওআরএস, কলেরার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের কোনো সংকট নেই। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।”

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রচণ্ড গরম, ভাজাপোড়া ও অনিয়ন্ত্রিত খাবার গ্রহণ এবং কিছু ক্ষেত্রে দূষিত পানি ব্যবহারের কারণেই ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। তারা সবাইকে বিশুদ্ধ পানি পান, নিরাপদ খাবার গ্রহণ এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি অপ্রয়োজনীয় বাইরের খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

ডায়রিয়া পরিস্থিতি পরিদর্শনের সময় দেখা যায়, জরুরি বিভাগ দিয়ে একের পর এক নতুন রোগী ওয়ার্ডে ভর্তি হচ্ছেন। এ সময় অন্তত পাঁচজন ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসার জন্য হাসপাতালে আসেন।
নাম প্রকাশ না করার শর্তে কর্তব্যরত এক নার্স বলেন, “নিয়মিতই ডায়রিয়া রোগী আসছেন, আবার চিকিৎসা নিয়ে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। এছাড়া পেটের পীড়ার রোগীর সংখ্যাও বেড়েছে। সব মিলিয়ে আমরা অনেক চাপের মধ্যে কাজ করছি।”

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ সরবরাহ স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে জনসাধারণকে সতর্ক থেকে বিশুদ্ধ পানি পান, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ এবং ডায়রিয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরওপড়ুন……মাধবপুর তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত : ভারতীয় নাগরিকদের ফেরত পাঠাল বিজিবি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!