1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু। - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম:
মৌলভীবাজারে কিশোর গ্যাং ও সন্ত্রাস প্রতিরোধে মানববন্ধন-বিক্ষোভ কাজিপুরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মাধবপুর পৌর মহিলা দলের দোয়া ও মিলাদ মাহফিল লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযান  তিন জন আটক ২০ কেজি গাঁজা সহ বিজ ধর্মঘর-০২ শাখার শুভ উদ্বোধন মাধবপুরে নতুন পথচলায় ‘বিজ’—সেবার পরিধি বাড়াতে ধর্মঘর-০২ শাখার যাত্রা শুরু কাজিপুরে সোনামুখী পাইলট কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সংঘাতের অবসান, সম্প্রীতির অক্ষুণ শান্তিপূর্ণ সমাধানের স্বীকৃতিস্বরূপ লাখাই থানার ওসিকে ধন্যবাদ জ্ঞাপনপত্র। কাজিপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড ডন-সামিরার অন্তরঙ্গ ছবি নিয়ে বিতর্ক,  সামনে আসলো চাঞ্চল্যকর তথ্য এমপি এসএম ফয়সলকে মৃত দেখিয়ে ফেসবুকে পোস্ট, চুনারুঘাট থানায় জিডি

লাখাইয়ে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু।

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৩৩ Time View

মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে
লাখাইয়ে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা -২০২৬ এর শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর মোশারফ হোসেন।ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) এর আওতায় কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ উদ্বোধন পরবর্তী আলোচনা সভা বুধবার (১ জুলাই) লাখাই উপজেলা হ্যলিপ্যাড মাঠে উপজেলা নির্বাহীকর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর মোঃ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ আনোয়ারুল হক,

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সম্প্রসারণ কর্মকর্তা ফারিয়া আলম।
কি নোট উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ কামাল মিয়া ও পবিত্র গীতা থেকে পাঠ করেন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রশান্ত পাল।

আলোচনায় অংশ নেন কৃষি উদ্দোক্তা ও লাখাই প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন।
সভায় বক্তাগন বলেন হাওরাঞ্চল বেষ্টিত লাখাই উপজেলা কৃষি ক্ষেত্রে অপার সম্ভাবনাময় অঞ্চল। প্রতিবছর লাখাইয়ে ৩৬ হাজার মেট্রিকটন ধান উদ্বৃত্ত থাকে। এক সময়ে খোরপোষের নিমিত্তে চাষাবাদ হলেও বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর ঐকান্তিক প্রচেষ্টায় ও বর্তমান সরকারের কৃষি প্রযুক্তি নির্ভর কৃষির উন্নয়নে সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করায় কৃষি এসেছে বৈপ্লবিক পরিবর্তন। বর্তমানে খোরপোষের কৃষি থেকে বানিজ্যিক কৃষিতে উত্তোরন ঘটেছে। মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার ভার্মিকম্পোস্ট সহ জৈব সার ও বালাই নাশক ব্যবহার বৃদ্ধি পাচ্ছে সেই সাথে বৃদ্ধি পাচ্ছে নিরাপদ খাদ্য উৎপাদন।
কৃষিতে শস্যের বহুমুখীকরণ এর ফলে ফলদ বাগান যেমন একক ও মিশ্র বাগান,উচ্চ মূল্যে ফসলের আবাদ বৃদ্ধি পাচ্ছে।

প্রধান অতিথি ডক্টর মোঃ মোশাররফ হোসেন বলেন লাখাইয়ে কৃষির সম্ভানাকে এগিয়ে নিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষিদের সেচ সুবিধা বৃদ্ধি করতে সেচযন্ত্র বিতরণ করা হচ্ছে এবং ভর্তুকিমূল্যে কৃষি যন্ত্রপাতি দেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। কৃষকদের চাহিদা অনুযায়ী গার্ডেন টিলার দেওয়া পদক্ষেপ সক্রিয় বিবেচনাধীন।তিনি আরোও বলেন হাওরাঞ্চলে আগাম বন্যায় ফসলের ক্ষতি বিবেচনা করে আবাদে পরিবর্তন আনতে প্রচেষ্টা চালানো হচ্ছে।
কৃষি প্রযুক্তি মেলায় ১২ টি স্টল স্থান পায়।

পরে প্রধান অতিথি ডক্টর মোঃ মোশাররফ হোসেন আগামী রোপা আমন মৌসুমের প্রণোদনার বিনা মূল্যে সারবীজ বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।

আরওপড়ুন….. কাজিপুরে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!