1. salmankoeas@gmail.com : admin :
দিনাজপুরের ফুলবাড়ীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

দিনাজপুরের ফুলবাড়ীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

(দিনাজপুর): প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৮১ Time View
দিনাজপুরের ফুলবাড়ীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় স্ত্রীকে হত্যা করার অভিযোগে এক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই ২০২৬) ভোররাতে উপজেলার স্বজনপুকুর এলাকার বন্দিপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, নিহত মোছাঃ কুলসুম আক্তার মিমি (৩০) ফুলবাড়ী উপজেলার স্বজনপুকুর বন্দিপাড়ার বাসিন্দা। অভিযুক্ত স্বামী মোঃ মানিক হোসেন (৩৫) পূর্ব গৌরীপাড়া এলাকার বাসিন্দা। বিয়ের পর থেকে তিনি স্ত্রীর বাবার বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে পারিবারিক ও সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল।

 

সোমবার ভোররাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো লোহার শাবল দিয়ে কুলসুম আক্তার মিমিকে আঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পুলিশের দাবি। ঘটনার সময় দম্পতির সন্তানদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত মানিক হোসেনকে আটক করে রাখেন এবং থানায় খবর দেন।

 

পরে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। নিহতের পরিবারে তিন ছেলে সন্তান রয়েছে।

 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিব বলেন, “ঘটনার পর স্থানীয় এলাকাবাসী অভিযুক্তকে আটক করে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নিয়ে আসে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।” পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

ব্রাজিলের পরাজয়ে মাধবপুরে যুবকের আত্মহত্যা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!