1. salmankoeas@gmail.com : admin :
তারেক রহমানের কর্মকাণ্ডে সন্তুষ্ট ৭৫.৩% জনগণ, দাবি দ্য ডেল্টাগ্রামের জরিপে - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:

তারেক রহমানের কর্মকাণ্ডে সন্তুষ্ট ৭৫.৩% জনগণ, দাবি দ্য ডেল্টাগ্রামের জরিপে

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৪৫ Time View
ছবি সংগৃহীত

ক্রাইমসিন অনলাইন সংবাদ:
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের চার মাসের মাথায় তার কার্যক্রমকে ইতিবাচকভাবে দেখছেন দেশের তিন-চতুর্থাংশেরও বেশি মানুষ। শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান ‘ডেল্টাগ্রাম’-এর সাম্প্রতিক এক জাতীয় জনমত জরিপে উঠে এসেছে যে, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ধরন ও সরকারের গৃহীত পদক্ষেপগুলোর প্রতি জনগণের ব্যাপক আস্থা রয়েছে।

জরিপের ফলাফল অনুযায়ী, ৭৫ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজের ধরনের প্রতি সরাসরি সমর্থন ব্যক্ত করেছেন, যেখানে মাত্র ১৭ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা অসন্তোষ প্রকাশ করেছেন এবং ৭ দশমিক ২ শতাংশ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

গত ১২ থেকে ২৪ জুন পর্যন্ত দেশব্যাপী পরিচালিত এই জরিপে ৩ হাজার প্রাপ্তবয়স্ক নাগরিকের মতামত নেওয়া হয়েছে। বিএনপি সরকার গঠনের পরবর্তী ১০০ দিনেরও বেশি সময় পর পরিচালিত এই জরিপটি সরকারের গৃহীত নীতিগুলোর একটি প্রাথমিক জনমতের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। গবেষক দল জানিয়েছে, জরিপটি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এবং নিরপেক্ষ ব্যবস্থাপনায় পরিচালিত হয়েছে, যেখানে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণের আগে জরিপকারীদের সুনির্দিষ্ট ১৫ দিনের নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়।

বিভাগীয় ও ভৌগোলিক বিশ্লেষণে দেখা যায়, সমর্থনের হারে কিছুটা ভিন্নতা রয়েছে। রংপুর বিভাগে প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন সবচেয়ে বেশি (৮৩ দশমিক ১ শতাংশ), যেখানে ঢাকা বিভাগে এটি ৭০ দশমিক ৪ শতাংশ। গ্রামীণ ও শহুরে জনমতের তুলনামূলক চিত্রে দেখা গেছে, গ্রামীণ এলাকার মানুষ সরকারের প্রতি বেশি আস্থাশীল (৭৮ দশমিক ৫ শতাংশ), বিপরীতে শহরাঞ্চলে সমর্থনের হার ৭০ দশমিক ১ শতাংশ। তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, বিভাগীয় পর্যায়ে নমুনা কম হওয়ায় পরিসংখ্যানগত বিচ্যুতির সম্ভাবনা থাকে, তাই এটি চূড়ান্ত জনমতের প্রতিফলন হিসেবে দেখার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি।

বয়স ও পেশাভিত্তিক বিভাজনে দেখা গেছে, বয়োজ্যেষ্ঠ নাগরিকদের (৬০ বছরের বেশি) মধ্যে সমর্থনের হার কিছুটা কম, যা ৭০ দশমিক ৯ শতাংশ। জরিপ পরিচালনার পদ্ধতির দিকে নজর দিলে দেখা যায়, ৭০ শতাংশ তথ্য সরাসরি এবং ৩০ শতাংশ মোবাইল ফোনে নেওয়া হয়েছে। সরাসরি সাক্ষাৎকারে সমর্থনের হার সামান্য বেশি (৭৫ দশমিক ৮ শতাংশ) পাওয়া গেলেও গবেষকরা একে পরিসংখ্যানগতভাবে খুব বড় ব্যবধান হিসেবে দেখছেন না। যদিও কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক সচেতনতা বা সামাজিক প্রভাব উত্তরদাতাদের মতপ্রকাশে কিছুটা সতর্ক ভূমিকা রাখতে পারে বলে পর্যবেক্ষণে উঠে এসেছে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর জাতীয় নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করার পর থেকেই ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার করে আসছে। এই সনদের অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নির্ধারণ এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার মতো ঐতিহাসিক সংস্কারমূলক দাবিগুলো বাস্তবায়ন প্রক্রিয়ার ওপরই জনমতের এই ইতিবাচক অবস্থান নির্ভর করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জরিপটির নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে দুই ধাপের স্তরভিত্তিক সম্ভাব্যতা নমুনা (Stratified Probability Sampling) পদ্ধতি ব্যবহার করা হয়েছে। দেশের আটটি বিভাগের ১৫০টি সুনির্দিষ্ট নমুনা এলাকা থেকে এই তথ্য সংগ্রহ করা হয়, যেখানে উত্তরদাতাদের সাড়া দেওয়ার হার ছিল ৭৫ দশমিক ৭ শতাংশ।

সবশেষে গবেষক দল জানিয়েছে, এই জরিপে ৯৫ শতাংশ নির্ভরযোগ্যতায় ত্রুটির সীমা (Margin of Error) প্রায় ±২ দশমিক ১ থেকে ±২ দশমিক ৪ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, যা জরিপটিকে পরিসংখ্যানগতভাবে বেশ শক্তিশালী বলে প্রমাণ করে।

আরওপড়ুন……… লাখাইয়ে সড়কের পাশের বটবৃক্ষটি রাতের আঁধারে কেটে ফেলেছে একটি চক্র।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!