
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: তানসেন আলী মন্টু
বগুড়ার নন্দীগ্রামে কাভার্ডভ্যান ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি কুরিয়ার সার্ভিসের চালক নিহত হয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে কুন্দারহাট হাইওয়ে থানার সামনে বিপরীতমুখী একটি মালবাহী ট্রাক এবং ‘স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস’-এর একটি কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কুরিয়ার সার্ভিসের গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলালেই ওই গাড়ির চালক মারা যান। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরওপড়ুন….. প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে মাধবপুরে ৭ সমবায় সমিতিতে চারা রোপণ