1. salmankoeas@gmail.com : admin :
হবিগঞ্জে ডিবির অভিযানে ১০৫ বোতল বিদেশি মদ ও মিনি পিকআপ জব্দ, আটক ১ - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বী উদ্যোগে রথযাত্রা নন্দীগ্রামে আত্মত্যাগ স্মরণ করে জুলাই শহীদ দিবস পালিত মাধবপুরে কৃষকদের হাতে বিনামূল্যে বীজ, সার ও ফলজ-বনজ গাছের চারা লাখাইয়ে জুলাই শহীদ দিবস পালিত শ্রদ্ধা ও স্মরণে মাধবপুরে জুলাই শহিদ দিবস উদযাপন মাধবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক সম্প্রচার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত মাধবপুর বাসস্ট্যান্ডে পিলারভিত্তিক ফ্লাইওভারের দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ মাধবপুরে রাবার বাগানের কর্মকর্তার ওপর হামলা, বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযোগ হবিগঞ্জে ডিবির অভিযানে ১০৫ বোতল বিদেশি মদ ও মিনি পিকআপ জব্দ, আটক ১ ভোক্তা অধিকার আইনে কঠোর অভিযান, মাধবপুরে তিন প্রতিষ্ঠানের অর্থদণ্ড

হবিগঞ্জে ডিবির অভিযানে ১০৫ বোতল বিদেশি মদ ও মিনি পিকআপ জব্দ, আটক ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৯ Time View
হবিগঞ্জে ডিবির অভিযানে ১০৫ বোতল বিদেশি মদ ও মিনি পিকআপ জব্দ, আটক ১

মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ১০৫ বোতল অবৈধ বিদেশি মদ ও একটি মিনি পিকআপ গাড়িসহ এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে বাহুবল উপজেলার উত্তর ভবানীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ভবানীপুরে মো. সাবু মিয়ার বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে একটি মিনি পিকআপ তল্লাশি করা হয়। এ সময় গাড়ি থেকে ১০৫ বোতল অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার লাতু এলাকার বাসিন্দা মো. কাউসার (২১)-কে আটক করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া মদ ও জব্দকৃত মিনি পিকআপের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, “মাদক চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং পুরো নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ বলেন, “হবিগঞ্জ থেকে মাদক নির্মূলে আমাদের অভিযান আরও বেগবান হবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।
আরওপড়ুন……

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!