1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুর বাসস্ট্যান্ডে পিলারভিত্তিক ফ্লাইওভারের দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বী উদ্যোগে রথযাত্রা নন্দীগ্রামে আত্মত্যাগ স্মরণ করে জুলাই শহীদ দিবস পালিত মাধবপুরে কৃষকদের হাতে বিনামূল্যে বীজ, সার ও ফলজ-বনজ গাছের চারা লাখাইয়ে জুলাই শহীদ দিবস পালিত শ্রদ্ধা ও স্মরণে মাধবপুরে জুলাই শহিদ দিবস উদযাপন মাধবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক সম্প্রচার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত মাধবপুর বাসস্ট্যান্ডে পিলারভিত্তিক ফ্লাইওভারের দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ মাধবপুরে রাবার বাগানের কর্মকর্তার ওপর হামলা, বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযোগ হবিগঞ্জে ডিবির অভিযানে ১০৫ বোতল বিদেশি মদ ও মিনি পিকআপ জব্দ, আটক ১ ভোক্তা অধিকার আইনে কঠোর অভিযান, মাধবপুরে তিন প্রতিষ্ঠানের অর্থদণ্ড

মাধবপুর বাসস্ট্যান্ডে পিলারভিত্তিক ফ্লাইওভারের দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪৫ Time View
মাধবপুর বাসস্ট্যান্ডে পিলারভিত্তিক ফ্লাইওভারের দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর বাসস্ট্যান্ডে নির্মাণাধীন ফ্লাইওভার পিলারভিত্তিক করার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ। তাদের দাবি, ফ্লাইওভারের নিচের অংশ মাটি দিয়ে ভরাট না করে পিলারের ওপর নির্মাণ করা হলে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন থাকবে এবং ঐতিহ্যবাহী মাধবপুর বাজারের সঙ্গে পূর্বাঞ্চলের মানুষের যোগাযোগ সহজ হবে।

বুধবার সকাল ১১টার দিকে মাধবপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যানারে শত শত ব্যবসায়ী ও এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মানববন্ধনে অংশ নেন। পরে তারা বিক্ষোভ মিছিল করে একপর্যায়ে মহাসড়ক অবরোধ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর অংশে ছয় লেন প্রকল্পের পাশাপাশি ফ্লাইওভার নির্মাণকাজ চলমান রয়েছে। ফ্লাইওভারের দুই পাশ মাটি দিয়ে ভরাট করার পরিকল্পনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা জানান, ফ্লাইওভারের নিচের অংশ ভরাট করা হলে মাধবপুর বাজারের সঙ্গে পূর্বাঞ্চলের মানুষের স্বাভাবিক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি মহাসড়কের পশ্চিম পাশের বাসিন্দাদের মাধবপুর থানা, বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যেতে প্রায় এক কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরতে হবে, যা জনদুর্ভোগ বাড়াবে।

অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, ইমরান খান, মনোজ পাল, স্বপন রায়, আবুল বাশার, মোবারক উল্লাহ, হাজি ফিরোজ মিয়া, হাফেজ শামীমসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, জনগণের স্বার্থ বিবেচনায় ফ্লাইওভারটি পিলারের ওপর নির্মাণ করে নিচের অংশ উন্মুক্ত রাখতে হবে, যাতে পথচারী ও যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত হয়। অন্যথায় দাবি বাস্তবায়নে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, এর আগেও ‘মাধবপুরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে একই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছিল।

আরওপড়ুন….. হবিগঞ্জে ডিবির অভিযানে ১০৫ বোতল বিদেশি মদ ও মিনি পিকআপ জব্দ, আটক ১

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!