1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক সম্প্রচার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক সম্প্রচার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১২১ Time View
মাধবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক সম্প্রচার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা::

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বুধবার (১৫ জুলাই) হবিগঞ্জের মাধবপুরে জাতীয় অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার প্রদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিনসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশের ৬৪ জেলার প্রতিনিধিত্বকারী ৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে থিমভিত্তিক প্রদর্শনী স্টল স্থাপন করা হয়। প্রধানমন্ত্রী প্রতিটি স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের সঙ্গে ছবি তোলেন এবং জাতীয় পর্যায়ে বিজয়ীদের মাঝে স্বর্ণপদক ও সনদপত্র বিতরণ করেন। জাতীয় অনুষ্ঠানটি উপজেলা পর্যায়ে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি সম্প্রচার করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তিনটি গাছের চারা রোপণ করা হয়। একই কর্মসূচির অংশ হিসেবে মাধবপুর উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে কমপক্ষে তিনটি করে গাছের চারা রোপণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!