1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে কৃষকদের হাতে বিনামূল্যে বীজ, সার ও ফলজ-বনজ গাছের চারা - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুরে কৃষকদের হাতে বিনামূল্যে বীজ, সার ও ফলজ-বনজ গাছের চারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৩৭ Time View
মাধবপুরে কৃষকদের হাতে বিনামূল্যে বীজ, সার ও ফলজ-বনজ গাছের চারা

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুরে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২/২০২৬-২৭ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার এবং বিভিন্ন ফলজ-বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে গ্রীষ্মকালীন পেঁয়াজ, রোপা আমন ধান, লেবুসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা এবং গ্রীষ্মকালীন উচ্চফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের শাক-সবজির বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়। এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, ফসলের বহুমুখীকরণ এবং কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান।

উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিঠুন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান হামদু, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি এবং ফজলুর রহমান বুলেট।

বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি আধুনিক, টেকসই ও লাভজনক কৃষি সম্প্রসারণে সহায়তা করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের জীবনমান উন্নয়ন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার এবং বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

আরওপড়ুন…… শ্রদ্ধা ও স্মরণে মাধবপুরে জুলাই শহিদ দিবস উদযাপন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!