1. salmankoeas@gmail.com : admin :
শ্রদ্ধা ও স্মরণে মাধবপুরে জুলাই শহিদ দিবস উদযাপন - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বী উদ্যোগে রথযাত্রা নন্দীগ্রামে আত্মত্যাগ স্মরণ করে জুলাই শহীদ দিবস পালিত মাধবপুরে কৃষকদের হাতে বিনামূল্যে বীজ, সার ও ফলজ-বনজ গাছের চারা লাখাইয়ে জুলাই শহীদ দিবস পালিত শ্রদ্ধা ও স্মরণে মাধবপুরে জুলাই শহিদ দিবস উদযাপন মাধবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক সম্প্রচার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত মাধবপুর বাসস্ট্যান্ডে পিলারভিত্তিক ফ্লাইওভারের দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ মাধবপুরে রাবার বাগানের কর্মকর্তার ওপর হামলা, বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযোগ হবিগঞ্জে ডিবির অভিযানে ১০৫ বোতল বিদেশি মদ ও মিনি পিকআপ জব্দ, আটক ১ ভোক্তা অধিকার আইনে কঠোর অভিযান, মাধবপুরে তিন প্রতিষ্ঠানের অর্থদণ্ড

শ্রদ্ধা ও স্মরণে মাধবপুরে জুলাই শহিদ দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৫৮ Time View
শ্রদ্ধা ও স্মরণে মাধবপুরে জুলাই শহিদ দিবস উদযাপন

্মা্ধবপুর উপজেলা সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মাহফিল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্মরণসভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শহিদদের আত্মত্যাগের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার বেলা ১১টায় মাধবপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান-এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান।

সভায় বক্তব্য দেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা, জুলাই শহিদ শামীম মিয়ার স্ত্রী পেয়ারা বেগম, গেজেটভুক্ত জুলাই যোদ্ধা হৃদয় মিয়া, মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান হামদু, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সোহাগ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক কায়েস আহমদ সালমান, সাংবাদিক আলমগীর কবির ও এম. এম. গউছ।

এ সময় জুলাই যোদ্ধা সৈয়দ বোরহান উদ্দিন, মো. মাসুম মিয়া, মো. জুয়েল মিয়া, মো. তানজিল হোসেন, রনি আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, শহিদদের আদর্শ, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে জুলাই শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরওপড়ুন…… মাধবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক সম্প্রচার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!