1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে আত্মত্যাগ স্মরণ করে জুলাই শহীদ দিবস পালিত - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

নন্দীগ্রামে আত্মত্যাগ স্মরণ করে জুলাই শহীদ দিবস পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৩১ Time View
নন্দীগ্রামে আত্মত্যাগ স্মরণ করে জুলাই শহীদ দিবস পালিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি তানসেন আলী মন্টু

জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণ ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বগুড়ার নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা। জুলাই আগস্টের আন্দোলনে অংশ নেওয়া সম্মুখসারির যোদ্ধা ও ভয়েস অব জুলাই নন্দীগ্রাম উপজেলা শাখার সংগঠকসহ রাজনৈতিক দলের নেতারা আলোচনায় অংশ নেন।

জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণ করে আন্দোলনের চেতনা ধারণ, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বক্তারা।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, নন্দীগ্রাম থানার ওসি মো. তারিকুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন খান, মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, শাহীন আলম সাজু, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও ভয়েস অব জুলাই নন্দীগ্রাম উপজেলা আহ্বায়ক সালমির ইসলাম উপস্থিত ছিলেন। স্মরণ সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

আরওপড়ুন…… মাধবপুরে কৃষকদের হাতে বিনামূল্যে বীজ, সার ও ফলজ-বনজ গাছের চারা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!