1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রমের শুরু। - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি অপরাধ দমনে সারাদেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর মাধবপুরে চা বাগানে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ, যুবক আটক মাধবপুরে বিএনপি নেতার বি/রু/দ্ধে মামলা, দলীয় নেতাকর্মীদের প্রত্যাহারের দাবি নোয়াপাড়ায় সৈয়দ জাবেদের সমর্থনে নারীদের উঠান বৈঠক মাধবপুরে ৩ শতাংশ বসতভিটা ছাড়তে বৃদ্ধাকে চাপ, ইটের আঘাতে আহত প্রধানমন্ত্রী সর্বোচ্চ শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিচ্ছেন : এমপি মোশারফ

লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রমের শুরু।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১১৯ Time View
লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রমের শুরু।

মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে
লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলার ৫ নম্বর করাব ইউনিয়ন এর ৩ নম্বর ব্লক ( ৭ নম্বর, ৮ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ড) এর পূর্ব সিংহগ্রামে এ কার্ড প্রদান কার্যক্রমের শুরু হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০ ঘটিকায় পূর্ব সিংহগ্রাম গ্রামের ইলিয়াস মিয়া নামে এক কৃষকের তথ্য সংগ্রহের মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম।

শুভ উদ্বোধন কালে আলোচনায় অংশ নেন করাব ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল,লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন ,উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল মোতালেব খান, করাব ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব ফারুক আহমেদ, পরিবেশকর্মী মহিউদ্দিন আহমেদ রিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুল আলম মালু,উপজেলা যুবদলের সদস্য ও ছাত্র দলের সাবেক সভাপতি নুরুল আমিন চৌধুরী, নুরল ইসলাম নাহিদ,হারুনুর রশীদ, আবুল বাশার প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী ও কৃষক বৃন্দ।

উদ্বোধনকালে বক্তাগন বলেন কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রম বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পদক্ষেপ। এর সফল বাস্তবায়নে সংসলিষ্ট বিভাগের সঙ্গে সকলের ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যেতে হবে। কৃষক স্মার্ট কার্ড প্রদানের কার্যক্রম যাতে সঠিক ও যথাযথভাবে সম্পন্ন তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সংসলিষ্ট এলাকার কৃষকদের সচেতনতা সৃষ্টি ও প্রচারণা চালিয়ে যেতে হবে। প্রকৃত কোন কৃষক যেন কোন ভাবেই বাদ না পড়ে যায়।
উল্লেখ্য লাখাই উপজেলার করাব ইউনিয়ন এর ৭,৮,ও ৯ নম্বর ওয়ার্ডের কৃষকদের কৃষক স্মার্ট কার্ড প্রদানের কার্যক্রম ১৭ জুলাই শুরু হয়ে আগামী ৫ আগষ্ট /২৬ পর্যন্ত চলমান থাকবে।

এ সময়ে উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, কামাল ফরাজিসহ ৪ জন কর্মকর্তা কৃষকদের বাড়ী বাড়ী গিয়ে লকেশন টেককরে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করবেন।

আরওপড়ুন…… কাজিপুরে বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, আহত ৩

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!