1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, আহত ৩ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

কাজিপুরে বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, আহত ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১১৩ Time View
কাজিপুরে বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, আহত ৩

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাটাগ্রাম রোডে বালুবাহী ট্রাকের চাপায় বাদশা সরকার (বাদশা মিয়া) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে উপজেলার পাটাগ্রাম রোডে অবস্থিত আর.আই.এম ডিগ্রি কলেজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘাই এলাকা থেকে ছেড়ে আসা রায়গঞ্জগামী বালুবাহী ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা দুটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে ভ্যানচালক বাদশা সরকার ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচ থেকে বাদশা সরকারকে মৃত অবস্থায় উদ্ধার করেন। নিহত বাদশা উপজেলার শুভগাছা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

দুর্ঘটনায় নিহত বাদশার স্ত্রী, এক শিশুসহ মোট তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয়দের অভিযোগ, কাজিপুরে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত ও আগ্রাসী বালু পরিবহনের কারণে এ ধরনের দুর্ঘটনা বেড়েই চলেছে এবং আজকের ঘটনাটিও তারই করুণ পরিণতি।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

আরওপড়ুন…… বিশ্বমঞ্চে মাধবপুরের রাবাব ফাতিমা আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!