1. salmankoeas@gmail.com : admin :
লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
আদাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আল আমিন ইসলাম। সিরাজগঞ্জের কাজিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত নাসের রহমান কাজিপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু, শুক্রবার জানাজা মাধবপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১০ জন আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা

লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৭৫ Time View
লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে

মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে
লাখাইয়ে স্থানীয় বুল্লাবাজার এ তীব্র যানজট নিরসনে ও বাজারের অলিগলি থেকে অবৈধ দোকান উচ্ছেদ করে বাজারের শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (২০জুলাই) উপজেলার স্থানীয় বুল্লাবাজার এ বিকাল বেলা ভ্রাম্যমাণ আদালতের অভিযান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম এর নেতৃত্বে পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ও প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য।

অভিযান কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুল্লাবাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ বাহার উদ্দিন, বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ বাদশা মিয়া, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সোনাই, লাখাই প্রেসক্লাবে এর সাধারণ সম্পাদক সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ ও বাজারের ব্যবসায়ী বৃন্দ।

অভিযান কালে বাজারের প্রধান প্রধান সড়ক ও অলিগলি দখল করে দোকান বসিয়ে গনউপদ্রব ও ক্রেতাসাধারণ এর চলাচলে বিঘ্ন সৃষ্টি করার দায়ে একটি ফলের দোকান ও একটি মুদির দোকান কে ১ হাজার ৫ শত টাকা অর্থদন্ড করা হয়।এছাড়াও অসংখ্য অবৈধ দোকান উচ্ছেদ করে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম ৪০ লক্ষাধিক টাকায় নির্মিত মাল্টিপারপাস সেড ও ১ কোটি ১১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত উইমেন্স কর্নার সংস্কারপূর্বক ব্যবসায়ীদের মধ্যে বরাদ্দ দেওয়ার নিমিত্তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান।

আরওপড়ুন……. বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!