
মো.সাগর আলী, দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে গত কয়েকদিনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে যেসব পরিবারের আর্থিক অবস্থা অসচ্ছল, তাদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার ২৭ জুলাই উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব পরিবারের মাঝে ১৪ কেজি ওজনের খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি ডাল,১ লিটার তেল ,১ কেজি চিনি, ১কেজি লবণ সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ছিল।সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,মো.শাহ জহুরুল হোসেন বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের পরিবারের নিরপরাধ সদস্যরা যাতে মানবিক সংকটে না পড়েন, সে বিষয়টি বিবেচনায় রেখেই এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।এ সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
আরওপড়ুন……. মৌলভীবাজারে ব্যাংকে ৫০ হাজার টাকা চুরির চেষ্টাকালে দুই পেশাদার পকেটমার আটক, পরে পুলিশের হাতে সোপর্দ