1. salmankoeas@gmail.com : admin :
এমপি এসএম ফয়সলকে মৃত দেখিয়ে ফেসবুকে পোস্ট, চুনারুঘাট থানায় জিডি - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
“লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে” গাইবান্ধায় গ্রাম আদালতের সেবা নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বয় সভা নীলফামারী জেনারেল হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট সাজা এড়াতে দীর্ঘদিনের আত্মগোপন, অবশেষে পুলিশের জালে রফিকুল কাজিপুরে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার মাধবপুরে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় তথ্যের অবাধ প্রবাহ ও স্বচ্ছতার প্রত্যয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হামের প্রকোপে মাধবপুর হাসপাতালে ঠাঁই নেই, মেঝেতে চিকিৎসা নিচ্ছে শিশুরা মৌলভীবাজারে বিএনপির সন্ত্রাসবিরোধী কর্মসূচি, নেতৃত্বে মন্ত্রী আরিফুল হক শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকায় নাম থাকার পরও মেলেনি নিয়োগ পত্রঃনীলফামারীতে বঞ্চিতদের মানববন্ধন

এমপি এসএম ফয়সলকে মৃত দেখিয়ে ফেসবুকে পোস্ট, চুনারুঘাট থানায় জিডি

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২৪৩ Time View
এমপি এসএম ফয়সলকে মৃত দেখিয়ে ফেসবুকে পোস্ট, চুনারুঘাট থানায় জিডি

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এসএম ফয়সলকে মৃত দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এ ঘটনায় গত ১৯ জুলাই ২০২৬ তারিখে চুনারুঘাট থানায় জিডিটি করেন মো. অলিউর রহমান (৫৫)। জিডি নম্বর ১০৪। অভিযোগকারী মাধবপুর উপজেলার বাসিন্দা।

জিডিতে তিনি উল্লেখ করেন, চুনারুঘাট উপজেলার ১০ নম্বর মিরাশী ইউনিয়নের আদমপুর গ্রামের মো. নাজমুল হোসেন (২৪) নামের এক ব্যক্তির ব্যবহৃত ‘Naz Mul Hossen’ নামের ফেসবুক আইডি থেকে গত ৯ জুলাই দুপুর ১২টা ৪৩ মিনিটের দিকে সংসদ সদস্য এসএম ফয়সলের ছবির সঙ্গে একটি পোস্ট দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, ওই পোস্টে সংসদ সদস্যকে মৃত হিসেবে উল্লেখ করে তাঁর মৃত্যু হয়েছে—এমন বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়। একই সঙ্গে চুনারুঘাট ও মাধবপুরের রাস্তা-ঘাট, নদী ও বাঁধের বিভিন্ন সমস্যা নিয়েও মন্তব্য করা হয়।

জিডিতে আরও বলা হয়, এ ধরনের পোস্টের মাধ্যমে সংসদ সদস্য এসএম ফয়সলের মান-সম্মান ক্ষুন্ন
করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগকারীর আশঙ্কা। বিষয়টি সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে তাঁর নির্দেশনা অনুযায়ী থানায় এসে সাধারণ ডায়েরি করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও উল্লেখ করা হয়।

অভিযোগকারী ভবিষ্যতের জন্য বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার আবেদন জানান।

চুনারুঘাট থানার ডিউটি অফিসার অতনু বনিক জানান, বিষয় টি নিয়ে জিডিতে অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে। জিডির সঙ্গে সংশ্লিষ্ট ফেসবুক পোস্টের লিংকও উল্লেখ করা হয়েছে।
তবে অভিযোগে অভিযুক্ত নাজমুল হোসেনের যোগাযোগ করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।
চুনারুঘাট থানার এসআই মোঃকামরুল হাসান জানান, বিষয় টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরওপড়ুন…… গ্রামের স্কুলে তাক লাগানো ফলাফল, জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৫৯.৪৬ শতাংশ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!