1. salmankoeas@gmail.com : admin :
সংঘাতের অবসান, সম্প্রীতির অক্ষুণ শান্তিপূর্ণ সমাধানের স্বীকৃতিস্বরূপ লাখাই থানার ওসিকে ধন্যবাদ জ্ঞাপনপত্র। - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

সংঘাতের অবসান, সম্প্রীতির অক্ষুণ শান্তিপূর্ণ সমাধানের স্বীকৃতিস্বরূপ লাখাই থানার ওসিকে ধন্যবাদ জ্ঞাপনপত্র।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৪২ Time View
সংঘাতের অবসান, সম্প্রীতির অক্ষুণ শান্তিপূর্ণ সমাধানের স্বীকৃতিস্বরূপ লাখাই থানার ওসিকে ধন্যবাদ জ্ঞাপনপত্র।

লাখাই প্রতিনিধি।।
হাওরাঞ্চল বেষ্টিত লাখাই উপজেলা শান্তির জনপদ হিসেবে বিনির্মাণের যাত্রাপথে উপজেলার তেঘরিয়া পূর্ব গ্রামে গত ১০ আগষ্ট দুই পক্ষের মধ্যে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত বিরোধ ও সংঘাতের প্রেক্ষাপটে শান্তি, শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার স্বার্থে লাখাই থানার অফিসার ইনচার্জ ( ওসি) এর পক্ষ থেকে পারস্পরিক সহনশীলতা ও শান্তিপূর্ণ সমাধানের জন্য দুি পক্ষের প্রতি আহ্বান জানিয়েছিলাম।

ওসির আহ্বানে সাড়া দিয়ে বিরোধকে আর সংঘাতের দিকে ঠেলে না দিয়ে পারস্পরিক বোঝাপড়া, সংযম ও সৌহার্দ্যের মাধ্যমে শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করেছেন। এই দূরদর্শী ও দায়িত্বশীল সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

একটি বিরোধের শান্তিপূর্ণ সমাধান শুধু একটি সংঘাতের অবসান ঘটায় না; বরং তা পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনারা সেই ইতিবাচক পথটিই বেছে নিয়েছেন—যা সত্যিই প্রশংসার দাবিদার লাখাই থানার ওসি।

লাখাই থানার ওসি শরীফ আহমেদ বলেন শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে দুই পক্ষের আন্তরিক সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং দায়িত্বশীল ভূমিকার জন্য লাখাই থানার পক্ষ থেকে আপনাদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা।

তিনি আরো বলেন প্রত্যাশা করি, ভবিষ্যতেও যেকোনো মতবিরোধ বা ভুল বোঝাবুঝির ক্ষেত্রে সংঘাতের পরিবর্তে সংলাপ, প্রতিশোধের পরিবর্তে ক্ষমাশীলতা এবং বিরোধের পরিবর্তে শান্তি ও সম্প্রীতির পথকেই আপনারা বেছে নেবেন। এই ইতিবাচক উদ্যোগই হোক—একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতিময় সমাজ গঠনের পথে আমাদের সম্মিলিত অঙ্গীকার।

আরওপড়ুন……… ডন-সামিরার অন্তরঙ্গ ছবি নিয়ে বিতর্ক,  সামনে আসলো চাঞ্চল্যকর তথ্য

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!