
মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অসহায় ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদনে সহায়তার লক্ষ্যে সেলাই মেশিন ও স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
২০২৬ ইং সালে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (এমপি) জনাব সেলিম রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে কাজিপুর উপজেলার অসহায় ও দুস্থ নারীদের মধ্যে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে সেলাই মেশিন এবং প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদনে সহায়তা করার উদ্দেশ্যে কৃষি কাজে ব্যবহারের জন্য স্প্রে মেশিন বিতরণ করা হয়।
বক্তারা বলেন, নারীদের স্বাবলম্বী করতে এবং কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেলাই মেশিনের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীরা ঘরে বসেই আয় করার সুযোগ পাবেন। পাশাপাশি স্প্রে মেশিন পেয়ে প্রান্তিক কৃষকরা কৃষিকাজে আরও কার্যকরভাবে কীটনাশক ও কৃষি উপকরণ প্রয়োগ করতে পারবেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, কৃষক, উপকারভোগী নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধি ও আর্থিক সক্ষমতা অর্জনে সহায়ক হবে।
আরওপড়ুন….. লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযান তিন জন আটক ২০ কেজি গাঁজা সহ