1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে জমি সংক্রান্ত বিরোধ কেন্দ্র করে দুই দলে সংঘর্ষে ১৫ জন আহত।। নন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন লাখাইয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পোনামাছ অবমুক্ত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে মৌলভীবাজারে কিশোর গ্যাং ও সন্ত্রাস প্রতিরোধে মানববন্ধন-বিক্ষোভ কাজিপুরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মাধবপুর পৌর মহিলা দলের দোয়া ও মিলাদ মাহফিল লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযান  তিন জন আটক ২০ কেজি গাঁজা সহ বিজ ধর্মঘর-০২ শাখার শুভ উদ্বোধন মাধবপুরে নতুন পথচলায় ‘বিজ’—সেবার পরিধি বাড়াতে ধর্মঘর-০২ শাখার যাত্রা শুরু কাজিপুরে সোনামুখী পাইলট কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪৫ Time View
নন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: তানসেন আলী মন্টু

রুপালী মৎস্য স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ” – এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বগুড়ার নন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সারাদেশের সাথে তাল মিলিয়ে ১৬ আগস্ট রবিবার নন্দীগ্রাম উপজেলা মৎস্য পক্ষ উদযাপন কমিটির উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় এক আনন্দ র‍্যালীর আয়োজন করা হয়। র‍্যালীটি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে নন্দীগ্রাম স্টাফ কোয়াটার পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে শেষ হয়।

​এরপর উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাসের সভাপতিত্বে এবং উপজেলা পরিসংখ্যান অফিসার রবিউল ইসলামের সঞ্চালনায় এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, যুব উন্নয়ন কর্মকর্তা শুশান্ত কুমার ঘোষ প্রমুখ। এছাড়া বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং প্রায় শতাধিক মৎস্য চাষী উপস্থিত ছিলেন।

​সভায় মৎস্য চাষের উন্নয়ন ও সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করে বক্তারা বক্তব্য প্রদান করেন। তারা মৎস্য চাষীদের জন্য প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শের আশ্বাস প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে উপজেলার সেরা তিনজন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়।

​জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপনের মাধ্যমে নন্দীগ্রামে মৎস্য চাষের প্রতি আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি পাবে এবং দেশের মৎস্য সম্পদের উন্নয়নে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

​মৎস্য চাষের উন্নয়ন দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার মৎস্য চাষীদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ও সহায়তা প্রদান করে আসছে। জাতীয় মৎস্য পক্ষ উদযাপনের মাধ্যমে এই সহায়তা আরও সম্প্রসারিত হবে বলে আশা করা যায়।

আরওপড়ুন…… নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!