1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২০৩ Time View

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা::
হবিগঞ্জের মাধবপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টায় মাধবপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদি হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমানসহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় জানানো হয়, ‘নজরুল বর্ষ’ উপলক্ষে মাধবপুরে পাঁচটি বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিষয়গুলো হলো—নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয় ও নৃত্য।

প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য পৃথক ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ীরা উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করবেন। উপজেলা পর্যায়ের বিজয়ীরা পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

সভায় প্রতিযোগিতার সার্বিক আয়োজন, অংশগ্রহণকারী নির্বাচন এবং ইউনিয়ন থেকে জাতীয় পর্যায় পর্যন্ত প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আরওপড়ুন…. সাতছড়ি উদ্যানে বিএনপির নেতাকর্মীসহ ৬২ জনের বিরুদ্ধে গাছ চুরির মামলা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!