1. salmankoeas@gmail.com : admin :
নীলফামারী জেনারেল হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম:
“লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে” গাইবান্ধায় গ্রাম আদালতের সেবা নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বয় সভা নীলফামারী জেনারেল হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট সাজা এড়াতে দীর্ঘদিনের আত্মগোপন, অবশেষে পুলিশের জালে রফিকুল কাজিপুরে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার মাধবপুরে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় তথ্যের অবাধ প্রবাহ ও স্বচ্ছতার প্রত্যয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হামের প্রকোপে মাধবপুর হাসপাতালে ঠাঁই নেই, মেঝেতে চিকিৎসা নিচ্ছে শিশুরা মৌলভীবাজারে বিএনপির সন্ত্রাসবিরোধী কর্মসূচি, নেতৃত্বে মন্ত্রী আরিফুল হক শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকায় নাম থাকার পরও মেলেনি নিয়োগ পত্রঃনীলফামারীতে বঞ্চিতদের মানববন্ধন

নীলফামারী জেনারেল হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ Time View
নীলফামারী জেনারেল হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জেলার সাধারণ মানুষের চিকিৎসাসেবায় যুক্ত হতে যাচ্ছে এক নতুন ও যুগান্তকারী অধ্যায়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে ১০ শয্যা বিশিষ্ট একটি আধুনিক কিডনি ডায়ালাইসিস ইউনিট।

​এই জনকল্যাণমূলক উদ্যোগটি বাস্তবায়িত হলে জেলার কিডনি রোগীদের চিকিৎসাব্যবস্থায় এক বিশাল পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
​
​বর্তমানে নীলফামারী জেলা ও এর আশেপাশের উপজেলার কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবার জন্য প্রধানত রংপুর বিভাগীয় শহর কিংবা রাজধানী ঢাকাসহ অন্যান্য দূরবর্তী স্থানে ছুটতে হতো। এতে রোগীদের শারীরিক কষ্টের পাশাপাশি আর্থিকভাবেও চরম ভোগান্তির শিকার হতে হতো। অনেক গরিব ও অসহায় রোগী যাতায়াত ও চিকিৎসাব্যায়ের উচ্চমূল্যের কারণে নিয়মিত ডায়ালাইসিস করাতে ব্যর্থ হতেন।

​নতুন এই ১০ শয্যার ইউনিট চালু হওয়ার ফলে রোগীরা এখন স্থানীয় পর্যায়েই খুব কম খরচে বা সাশ্রয়ী মূল্যে জীবনরক্ষাকারী এই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। ফলে রোগীদের যাতায়াত কষ্ট ও আর্থিক সাশ্রয় দুটোই নিশ্চিত হবে।
​
​হাসপাতাল সূত্রে জানা গেছে, ডায়ালাইসিস ইউনিটটি সচল রাখতে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং টেকনিক্যাল প্রস্তুতি শেষের পথে। দক্ষ চিকিৎসক ও নার্সদের তত্ত্বাবধানে ইউনিটটি পরিচালিত হবে, যাতে রোগীরা উন্নত মানের চিকিৎসা সেবা পান।
​
​নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই ইউনিট চালুর খবরে জেলার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ ও সচেতন মহলে বইছে আনন্দের জোয়ার। স্থানীয় বাসিন্দারা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং দ্রুততম সময়ের মধ্যে ইউনিটটির আনুষ্ঠানিক কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন।
​
খুব শীঘ্রই উদ্বোধন হতে যাওয়া এই কিডনি ডায়ালাইসিস ইউনিটটি নীলফামারী জেলার স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে একটি মাইলফলক হয়ে থাকবে বলে আশা করা হচ্ছে।

আরওপড়ুন……. সাজা এড়াতে দীর্ঘদিনের আত্মগোপন, অবশেষে পুলিশের জালে রফিকুল

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!