1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে শিক্ষার্থীরা নিয়ন্ত্রণ করছে ট্রাফিক, পরিষ্কার করছে রাস্তাঘাট - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

মাধবপুরে শিক্ষার্থীরা নিয়ন্ত্রণ করছে ট্রাফিক, পরিষ্কার করছে রাস্তাঘাট

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতাঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৪৮২ Time View

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতাঃ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে ট্রাফিক নিয়ন্ত্রণে এগিয়ে এসেছে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর শিক্ষার্থীরা। পাশাপাশি উপজেলা পরিষদ চত্বর, ডাকবাংলো ও মাধবপুর বাজার এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমও চালাচ্ছে তারা।

সোমবার (৫ আগস্ট) সরেজমিনে দেখা গেছে, ঢাকা-সিলেট মহাসড়ক ও মাধবপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কে দাঁড়িয়ে শিক্ষার্থীরা স্বেচ্ছায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের সতর্ক করে হেলমেট ব্যবহার করতে উৎসাহিত করছে তারা।

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধবপুর পৌরসভার সমন্বয়ক মো. নজরুল ইসলাম বলেন,

“আমরা আজ উপজেলা পরিষদ, ডাকবাংলো ও বাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি। সেই সঙ্গে মহাসড়ক ও বাজারের ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা করছি। পুলিশের দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত আমরা এই দায়িত্ব পালন করে যাব।”

উল্লেখ্য, স্থানীয়রা শিক্ষার্থীদের এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছে। তারা বলছে, তরুণদের এমন উদ্যোগ সমাজে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি একটি ইতিবাচক বার্তা দিচ্ছে।
পরিচ্ছন্নতা ও সুশৃঙ্খল যানবাহন চলাচলে এ ধরনের স্বেচ্ছাসেবী ভূমিকা নিয়মিত হলে শহর হবে আরও বাসযোগ্য।

আরওপড়ুন ….টিউশনি ছেড়ে সমন্বয়কের পরিচয়ে চাঁদাবাজি: গুলশানে গ্রেপ্তার দুই ভাই, বিস্মিত রাজশাহীর এলাকাবাসী

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!