1. salmankoeas@gmail.com : admin :
জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম রাবির আহ্বায়ক আবু সাইদ, সদস্য সচিব মারিশা - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম রাবির আহ্বায়ক আবু সাইদ, সদস্য সচিব মারিশা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮৭ Time View

জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম রাবির আহ্বায়ক আবু সাইদ, সদস্য সচিব মারিশা

জেলা প্রতিনিধি, রাজশাহী:

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। এ কমিটিতে আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আবু সাইদকে আহ্বায়ক ও একই বিভাগের মারিশা রহমানকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক এম.আবু ফয়েজ এবং সদস্য সচিব বিল্লাল হোসেন এ কমিটির অনুমোদন দেন।

নবগঠিত এ কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সালসাবিল ও যুগ্ম আহবায়ক হিসেবে আছেন আইন অনুষদের রফিকুল ইসলাম, সাবিহা আলম মুন্নী, হুমায়ুন কবির, আমিরুল ইসলাম আমির, মোহাম্মদ আলী আকন্দ, গোলাম আযম সিয়াম, নাফিউল ইসলাম, নাঈম মিয়া, জহিরুল মিয়া, আশিক, মির্জা আলমগীর, হাবিবুর রহমান, ময়নুল ইসলাম বিপ্লব, সোহাগ সরকার ও আজিম।

এ ছাড়াও আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে আছেন একই অনুষদের তাওহীদ ইকবাল, মেহেদী হাসান সিয়াম, আব্দুল্লাহ ফাহাদ, আসিফ আল মাহমুদ, আরফান হোসেন আরিফ, আতিকুর রহমান, রাজিন সালেহ, মাহরুফ ইসলাম, মাহরুফ ইসলাম মাহিম, সোহানুর রহমান ও খলিদ।

কমিটির বিষয়ে রাবি শাখা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক আবু সাঈদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব এম.আবু ফয়েজ ও সদস্য সচিব জনাব বিল্লাল হোসেন(বিপ্লব) আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছেন তা যথাযথভাবে সম্পাদনে আমরা বদ্ধপরিকর। আইন ছাত্র ফোরাম জুলাই-আগষ্ট গণ-অভ্যুত্থানের স্পিরিট কে ধারণ করে কাজ করে যাবে ইনশাআল্লাহ, আমরা প্রাসঙ্গিক কাজের মাধ্যমে এ সংগঠনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!