1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে সড়ক দুর্ঘটনায় বাদশা কোম্পানির তিন নারী শ্রমিকের মৃত্যু। - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী বেনজীরকে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে আমিরাতের চিঠি লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা অনুষ্ঠিত। মাধবপুরে ইয়াবা পাচারচক্রের সদস্য আটক, জব্দ ৬০০ পিস ইয়াবা সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার কুঁড়েঘরে মাদক ব্যবসায়ী লাগিয়েছেন এসি, নিরাপত্তায় সিসি ক্যামেরা নোয়াখালীতে শিশু ধ/র্ষণে/র অভিযোগে পুলিশ পরিদর্শক প্র/ত্যা/হার ‘ভাগ্যিস, আরও গোল হজম করিনি’—ড্র করে স্বস্তি ব্রাজিলের নন্দীগ্রামে বিষপানে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু মাধবপুরে উৎসবের আমেজ, তারেক রহমানের আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি

Join 4 other subscribers

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় বাদশা কোম্পানির তিন নারী শ্রমিকের মৃত্যু।

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২২৩ Time View

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় বাদশা কোম্পানির তিন নারী শ্রমিকের মৃত্যু।

সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ

ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজি বাজারের রিয়াজনগর এলাকায় অজ্ঞাত  গাড়ির ধাক্কায় পাইওনিয়ার ডেনিম (বাদশা) কোম্পানির তিন নারী শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে শাহজি বাজারের ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হবিগঞ্জের বানিয়াচং থানাধীন মজলিসপুর গ্রামের মোঃ মনসুর মিয়ার মেয়ে উর্মি আক্তার (২০), নবীগঞ্জের জান্তরি গ্রামের কাইয়ুম উল্লাহর মেয়ে দিলারা বেগম (৩০), এবং পাইওনিয়ার ডেনিম (বাদশা) কোম্পানির সিনিয়র অপারেটর রুমি আক্তার (২৫)।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত তিন নারী সকালে শায়েস্তাগন্জের অলিপুর থেকে একটি ব্যাটারী চালিত টমটম যোগে হরিতলায় অবস্থিত পাইওনিয়ার ডেনিম (বাদশা) কোম্পানিতে নিজ কর্মস্থলে যাচ্ছিলো। ওই সময় ঘন কুয়াশার কারনে অজ্ঞাত একটি গাড়ি তাদের বহন করা টমটমকে ধাক্কা দিলে টমটমটি উল্টে দুমড়ে মুচড়ে যায়। এতে তিন নারী শ্রমিক প্রাণ হারান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে রাখা হয়েছে। চালক ও গাড়ি আটক করতে পুলিশ চেষ্টা করছে।

ঘটনার পর পরই কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। পরে হাইওয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading