1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে অসহায়দের মাঝে তারেক রহমানের শীতবস্ত্র বিতরণ করলেন: বিএনপি নেতা রানা - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি মাধবপুরে নিখোঁজ সাকিবকে ঘিরে উত্তেজনা, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ লাখাই সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন। লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ৬ জন আহত। আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী?

কাজিপুরে অসহায়দের মাঝে তারেক রহমানের শীতবস্ত্র বিতরণ করলেন: বিএনপি নেতা রানা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২৫০ Time View

কাজিপুরে অসহায়দের মাঝে তারেক রহমানের শীতবস্ত্র বিতরণ করলেন: বিএনপি নেতা রানা

মাহমুদুল হাসান (শুভ) কাজিপুর, সিরাজগঞ্জ :- সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক জেলা ছাত্রদল সভাপতি, নাজমুল হাসান তালুকদার (রানা) শনিবার (১১ জানুয়ারি) কাজিপুর উপজেলার মেঘাইতে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় এক হাজার অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা বলেন, তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে বিএনপির নেতারা অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন। এরই ধারাবাহিকতায় আমি নেতার নির্দেশে আমার জন্মস্থান কাজিপুরে এসেছি ও অসহায় শীতার্তদের মাঝে আমরা কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছি। আজকে এক হাজার মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

এর আগে তিনি সিমান্তবাজার হয়ে হাটশিরা, মাধবডাঙ্গা সোনামুখী হয়ে উপজেলা সদর দিয়ে মেঘাই পর্যন্ত শোডাউন করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি, খ, ম রকিবুল হাসান রতন, জেলা প্রেসক্লাবের সভাপতি, খাঁন হাসান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, আবদুল আলিম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি, সাজিদুর রহমান বাবলু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুল মালেক স্বপন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক, মিল্টন মিয়া। এছাড়াও উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!