1. salmankoeas@gmail.com : admin :
যারা মনে করে এক বা দেড় মাসের আন্দোলনে সরকার পতন হয়েছে, তারা বোকার স্বর্গে বা স্বপ্নের - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

যারা মনে করে এক বা দেড় মাসের আন্দোলনে সরকার পতন হয়েছে, তারা বোকার স্বর্গে বা স্বপ্নের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৩১৪ Time View

যারা মনে করে এক বা দেড় মাসের আন্দোলনে সরকার পতন হয়েছে, তারা বোকার স্বর্গে বা স্বপ্নের রাজ্যে আছে আব্দুল আউয়াল মিন্টু

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি :

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, যারা মনে করে এক বা দেড় মাসের আন্দোলনে সরকার পতন হয়েছে, তারা বোকার স্বর্গে বা স্বপ্নের রাজ্যে আছে, এটা ছিলো বিএনপি ১৪ বছরের আন্দোলনের সফলতা। যতক্ষণ পর্যন্ত দেশে গনতান্ত্রিক ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ আমাদের গণতান্ত্রিক আন্দোলন চলছে চলবে।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে পুরাতন আদালত মাঠে জেলা বিএনপির কর্মী সমাবেশে তিনি একথা বলেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক স্নেহাংশু সরকার কুট্টির সঞ্চালনায় ও আব্দুর রশীদ চুন্নু মিয়ার সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু।

নেতৃবৃন্দ সমাবেশে আওয়ামী লীগ ফেসিবাদ সরকারের অনিয়ম, দুর্নীতি ও দমননীতির কঠোর সমালোচনা করেন এবং বিএনপির লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।

এসময় জাতীয়তাবাদী দল-বিএনপির পটুয়াখালী জেলা শাখা এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।। #

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!