1. salmankoeas@gmail.com : admin :
আরাফাত রহমান কোকো স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ। - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

আরাফাত রহমান কোকো স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২১২ Time View

আরাফাত রহমান কোকো স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ।

ডিমলা (নীলফামারী) উপজেলা সংবাদদাতাঃ
ডিমলায় আরফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া সংসদ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫ইং”-এর ফাইনাল খেলায় দৃষ্টিনন্দন আতশবাজিতে আকাশকে রঙিন আলোয় আলোকিত করে শতশত দর্শকের উচ্ছ্বাস ও হাততালির মধ্য দিয়ে খেলাটি অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ৮ টায় বাবুরহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও উপজেলা যুবদলের সদস্য সচিব আশিক-উল-ইসলাম লিমন। আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিয়া সংসদের ডিমলা উপজেলা শাখার আহ্বায়ক হাফিজুর রহমান মানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিয়া সংসদের প্রধান উপদেষ্টা ও সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ রইসুল আলম চৌধুরী, বরেনা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সদস্য ও উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সভাপতি অধ্যাপিকা সেতারা সুলতানা।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিমলা থানা অফিসার ইনচার্জ ফজলে এলাহী ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুহুল মোসাদ্দেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতা ডিগ্রি মহাবিদ্যালয় এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফতাব হোসেন, ডিমলা ইসলামিয়া ডিগ্রী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, খালিশা চাপানি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মইনুল হক, সাবেক উপজেলা বিএনপির সেক্রেটারি স্বপন মিয়া।

আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন,স্বপনুজ্জামান (স্বপন), আইয়ুব আলী, বিশিষ্ট ব্যবসায়ী মফিজার রহমান,রকিব সিদ্দিকী (সজীব)। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,আলমগীর প্রিন্স, মোঃ রাসেল, পিয়াস রনি সুমন সান প্রমুখ।

নক আউট পদ্ধতির এ খেলায় মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ে নীলফামারী আর্ট বাংলা দল বনাম ঠাকুরগা দল ফাইনালে খেলে। নীলফামারী আটবাংলা দল ৩ /১সেটে ঠাকুরগাঁ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি কাপ ও নগদ পঁচিশ হাজার টাকা এবং রানার্সআপ দল কে একটি কাপ ও নগদ পনেরো হাজার টাকা তুলে দেন। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এর প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!