1. salmankoeas@gmail.com : admin :
ছবি ছাড়া এনআইডি করার দাবীতে হবিগঞ্জে নারীদের সমাবেশ - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? বাল্যবিয়ে রোধে নতুন পদক্ষেপ: ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের সিদ্ধান্ত ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, চূড়ান্ত বরাদ্দ নবম পে-স্কেলে

ছবি ছাড়া এনআইডি করার দাবীতে হবিগঞ্জে নারীদের সমাবেশ

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৮১ Time View

ক্রাইমসিন নিউজ ডেক্স :

ছবি ছাড়া ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এনআইডি তৈরীর দাবিতে হবিগঞ্জে সমাবেশ ও মানববন্ধন করেছে পর্দানশীন নারী অধিকার পরিষদ।,

আজ বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ সমাবেশ ও মানববন্ধন করা হয়।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। অথচ এই দেশে বিগত ১৬ বছর ধরে পর্দানশীল নারীরা এনআইডি সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। তাই ছবি ছাড়া ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এনআইডি তৈরী করার সুবিধা দিতে হবে। এছাড়া পর্দানশীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেয়ার সময় মহিলা অফিস সহকারী বাধ্যতামূলক করার দাবিও জানানো হয়।

চেহারা ও ছবি মিলিয়ে পরিচয় যাচাই পদ্ধতি দুর্নীতিবান্ধব, যা প্রতারণা ও জালিয়াতির সুযোগ তৈরী করে বলেও উল্লেখ করেন তারা।

‘পর্দানশীন নারী অধিকার পরিষদ’এর পক্ষে আহবায়ক আহমদ নিশা মীরসহ সকলে সমাবেশ শেষে স্থানীয় নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!