1. salmankoeas@gmail.com : admin :
নীলফামারীতে বিগত সরকারের সকল প্রকার অপকর্মের বিচারের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

নীলফামারীতে বিগত সরকারের সকল প্রকার অপকর্মের বিচারের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৫৮ Time View

নীলফামারীতে বিগত সরকারের সকল প্রকার অপকর্মের বিচারের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
বিগত ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই-আগস্টের গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে নীলফামারীতে বিক্ষোপ ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার উদ্যোগে শহরের বাজার মসজিদ থেকে শুরু করে বিক্ষোপ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গি মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক আরমান পাটোয়ারী।আরোও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শাখার জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ শিবিরের সকল নেতা কর্মী।

জেলা শাখার সভাপতি তাজমুল হাসান সাগরের পরিচালনায়, প্রধান অতিথির ভাষণে আরমান পাটোয়ারী বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাস পার করলেও শিক্ষা সংস্কারে কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। বরং গুম, খুন, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।তিনি আরও বলেন, গত ১৫ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে ধ্বংস করার সাথে সাথে দেশের শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষার পরিবেশ ছিল না। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আড্ডা খানায় পরিণত হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণ ছাত্র ছাত্রীরা তাদের কোন ব্যাপারে কোন কোথাই বলতে পারে নাই। আইনের শাসন ছিল না তারা যা করত সেটাই ছিল আইন।

ফ্যাসিস্টআমলেরসকলঅন্যায়,অবিচার,ঘুম,খুন, দুর্নীতি এবং জুলাই-আগস্টে ঘটে যাওয়া গণহত্যা ও রাষ্ট্রবিধি কর্মকান্ডের সাথে জড়িতদের বিচারের জোরালো দাবী জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!