1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে তারেক রহমানের ৩১দফার লিফলেট দিচ্ছে স্বেচ্ছাসেবক দল - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি মাধবপুরে নিখোঁজ সাকিবকে ঘিরে উত্তেজনা, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ লাখাই সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন। লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ৬ জন আহত। আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী?

নন্দীগ্রামে তারেক রহমানের ৩১দফার লিফলেট দিচ্ছে স্বেচ্ছাসেবক দল

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৩ Time View

নন্দীগ্রামে তারেক রহমানের ৩১দফার লিফলেট দিচ্ছে স্বেচ্ছাসেবক দল

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফার লিফলেট নিয়ে জনগণের কাছে ছুটছে বিএনপির তৃণমূল নেতাকর্মী। এবার প্রচারণায় নামলো উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল।
গতকাল মঙ্গলবার বিকেলে নন্দীগ্রাম সদরের বাসস্ট্যান্ডসহ উপজেলার বিভিন্ন বাজারে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন ও সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টুর নেতৃত্বে নেতাকর্মীরা যৌথভাবে প্রচারণা করছেন। এদিন আওয়ামী লীগের দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বগুড়া-নাটোর মহাসড়ক হয়ে পৌর সদর এলাকা প্রদক্ষিণ করে।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, মহিলাদলের সভাপতি রেশমা আরা সাথী, মহিলা সম্পাদিকা পাপিয়া সুলতানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কুরবান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!