1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সম্মেলন ও নতুন কমিটি গঠন। - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সম্মেলন ও নতুন কমিটি গঠন।

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮১ Time View

ক্রাইমসিন নিউজ ডেক্স :

ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখার সম্মেলন ও নতুন কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৬ ফ্রেব্রুয়ারী) দুপুরে মাধবপুরে নবাব বাড়ি নামের এক রেস্টুরেন্টে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

মাওলানা মাসুম বিল্লাহ খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মহিব উদ্দিন আহমদ সোহেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব শামছুল হুদা, সহ-সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহবুবুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান লিটন, ছাত্র ও যুব সম্পাদক মুহাম্মদ আবুল কালাম, সদস্য মুহাম্মদ আব্দুল কাইয়ুম ও ইসলামী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এম. জাহেদুর রহমান।

এসময় বক্তারা বলেন, দেশে যে সমস্ত সহিংসতা চালাচ্ছে সেই সমস্ত দলের থেকে আমাদের আন্দোলন ভিন্ন। আমরা ইসলামের কথা অনুযায়ী দল পরিচালনা করি। আগামীতে চরমোনাই পীর সাহেবের দলকে আমরা শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

এরপূর্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষনা ও শপথবাক্য পাঠ করা হয়।

৩৫ জন বিশিষ্ট নতুন কমিটিতে রয়েছেন, সভাপতি মাও: মুফতি সোলাইমান গাজী,সাধারন সম্পাদক নাজমুল হাসান মুজাহিদী,সাংগঠনিক সম্পাদক আলী আকবর আল হোসাইনী প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!