1. salmankoeas@gmail.com : admin :
দেওয়ানগঞ্জ প্রেস ক্লাব লাইব্রেরি শুভ উদ্বোধন হয়েছে  - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। লাখাইয়ে বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত ৩ বিদ্যুতের আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বর্ধিত দাম প্রত্যাহার মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ‘র্ষণ। অভিযুক্ত সুরঞ্জন দাস গ্রেফতার, কারাগারে প্রেরণ এমপি এস এম ফয়সলের উদ্যোগে শান্ত খড়কি, সমঝোতা প্রক্রিয়া শুরু মৌলভীবাজার যুবদল সভাপতির কেন্দ্রীয় পদ লাভে নেতাকর্মীদের উচ্ছ্বাস শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন নীলফামারী জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত ডিমলার ইউএনও মোঃ ইমরানুজ্জামান কাজীপুরের সোনামুখী–গাসাবাড়ী সড়ক বেহাল দশায়: চরম দুর্ভোগে হাজারো মানুষ বৃক্ষরোপণের মধ্য দিয়ে কাজিপুরে ‘কাজিপুর সবুজ পথ’-এর পথচলা শুরু

Join 4 other subscribers

দেওয়ানগঞ্জ প্রেস ক্লাব লাইব্রেরি শুভ উদ্বোধন হয়েছে 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯০ Time View

দেওয়ানগঞ্জ প্রেস ক্লাব লাইব্রেরি শুভ উদ্বোধন হয়েছে

<

মো.সাগর আলী

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :

<

গত ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উদযাপনের মধ্য দিয়ে জামালপুরে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাব লাইব্রেরী’ গঠন ও শুভ উদ্বোধন করেন দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকগণ।  লাইব্রেরিটি দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের প্রাতিষ্ঠানিক লাইব্রেরী হিসেবে গঠিত হয়।

লাইব্রেরি গঠন ও উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. শামছুল হুদা রতন, সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন।  এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন ,বিশিষ্ট সমাজ সেবক আশরাফুল ইসলাম বুলবুল, বিশেষ অতিথি ছিলেন, দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. ছানোয়ার হোসেন, সানন্দবাড়ী ডিগ্রী কলেজের সিনিয়র প্রভাষক মো. শফিউল্লাহ, সাংবাদিক এহসানুল মাহবুব সাজিদ সহ উপস্থিত ছিলেন ক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ ।

<

 

আলোচনা সভায় লাইব্রেরির অপরিসীমা গুরুত্বের কথা উল্লেখ করে সভাপতি মো. শামছুল হুদা রতন বলেন, লাইব্রেরি মানুষের মধ্যে সংহতি গড়ে তোলে,  মানুষের ক্লান্ত মনকে আনন্দ দেয়,  জ্ঞান তৃষ্ণা নিবারণ করে ।  সেই সাথে দেশ গড়া ও দেশ রক্ষায়  অমূল্য অবদান রাখে।

<

আলোচনা শেষে দেওয়ানগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাহিত্য, সংস্কৃতি রুচির উন্নয়ন ও চর্চা এবং তাদের সাহিত্য ও শিল্প প্রতিভার বিকাশ,  দক্ষতা বৃদ্ধি,  পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের আওতাধীন ‘দেওয়ানগঞ্জ প্রেস ক্লাব লাইব্রেরী’ গঠন কল্পে একটি পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন হয় ।  কমিটিটির আহবায়ক মো. শামছুল হুদা রতন,  সদস্য সচিব মো. আজাদ হোসেন।  সদস্য নূর ই ইলাহী, আবু সাইদ গালিব, ওমর আল বশীর।

নব গঠিত আহবায়ক কমিটি  উপস্থিত সাংবাদিকবৃন্দকে নিয়ে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাব লাইব্রেরির বুক শেলফে বই রেখে লাইব্রেরির শুভ উদ্বোধন করেন এবং মোনাজাতের মাধ্যমে লাইব্রেরিটির মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয় ।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading