1. salmankoeas@gmail.com : admin :
ডিমলায় গাছ থেকে পরে শ্রমিকের মর্মা.ন্তিক মৃ.ত্যু। - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম:
ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত নাসের রহমান কাজিপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু, শুক্রবার জানাজা মাধবপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১০ জন আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

ডিমলায় গাছ থেকে পরে শ্রমিকের মর্মা.ন্তিক মৃ.ত্যু।

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪৮ Time View

ডিমলায় গাছ থেকে পরে শ্রমিকের মর্মা.ন্তিক মৃ.ত্যু।

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় গাছ থেকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, ডিমলা উপজেলার পশ্চিম ছতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে সাদিকুল ইসলাম (৩২) গত ৭ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১ টার দিকে একই গ্রামের লুৎফর রহমানের ছেলে মিলন ইসলাম এর ইউক্লিপটাস গাছ কর্তন করার জন্য যায়। গাছ কাটার প্রস্তুতি কালে ইউক্লিপটাস গাছের ডালপালা কাটার জন্য গাছের উপরে উঠে। সেখানে গাছের ডালপালা কাটার সময় কুঠারের চোট সাদিকুলের বা পায়ের বৃদ্ধা আঙ্গুলে লেগে বৃদ্ধা আঙ্গুলটি বিচ্ছিন্ন হয়ে যায়।এ সময় সাদিকুল গুরুতর আহত হলে গাছের উপর থেকে নীচে পড়ে গেলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। এলাকাবাসী জানায়, সাদিকুল ইসলাম দীর্ঘদিন যাবত গাছ কাটা শ্রমিকের কাজ করে আসছিল। সাদিকুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাদিকুলের মৃত্যুর বিষয়টি ডিমলা উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

ডিমলা থানার অফিসার ইনচার্জ এই বলেন, এ ঘটনায় ডিমলা থানায় মামলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!