1. salmankoeas@gmail.com : admin :
পটুয়াখালী ভার্সিটিতে প্রশাসন ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করলে ছাত্রসমাজ রুখে দেবে।। - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

পটুয়াখালী ভার্সিটিতে প্রশাসন ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করলে ছাত্রসমাজ রুখে দেবে।।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১১ Time View

পটুয়াখালী ভার্সিটিতে প্রশাসন ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করলে ছাত্রসমাজ রুখে দেবে।।

 

দুমকি ও,পবিপ্রবি( পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে পুষ্টি ও  খাদ্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী জান্নাতীন নাঈম জীবন বলেন, “পবিপ্রবি প্রশাসন যদি আওয়ামীলীগ পুনর্বাসনের চেষ্টা করে, তবে ছাত্রসমাজ বিষদাঁত ভেঙে দেবে।”

 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে পবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের আয়োজিত এক বিক্ষোভ মিছিল থেকে তিনি এ মন্তব্য করেন।

 

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হওয়া মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মুক্ত বাংলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

বিক্ষোভ সমাবেশে আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী নুরুন্নবী সোহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের রেদওয়ান হোসেন, ব্যবসায় প্রশাসন  অনুষদের সুলায়মান বান্না, মাৎস্যবিজ্ঞান অনুষদের সোহেল রানা জনি এবং পুষ্টি ও খাদ্যবিজ্ঞান অনুষদের জান্নাতীন নাঈম জীবন।

 

এ সময় মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী সোহেল রানা জনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতনের ছয় মাস পার হলেও কোনোভাবে আওয়ামী রাজনীতি চলতে পারে না। একই সঙ্গে আমরা পবিপ্রবি প্রশাসনকে সতর্ক করছি— তারা যদি ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করে, তবে ছাত্রসমাজ এর কঠোর প্রতিরোধ গড়ে তুলবে

 

এছাড়া পুষ্টিবিজ্ঞান অনুষদের জান্নাতীন নাঈম জীবন আরও বলেন, “ছাত্রলীগের মতো তাদের মূল সংগঠন আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে।।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!