1. salmankoeas@gmail.com : admin :
ডিমলায় নিহত মীর কাশেমের খুনিদের বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ। - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু

ডিমলায় নিহত মীর কাশেমের খুনিদের বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৫ Time View

ডিমলায় নিহত মীর কাশেমের খুনিদের বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ।

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জুলাই-আগস্ট গণহত্যায় অভিযুক্ত সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুরের খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্ররা ঠেকাতে যায়। ছাত্রদের অভিযোগ, এ সময় স্থানীয় আওয়ামী লীগের হামলায় গুরুত্বর আহত হন মীর কাশেম। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার (১২ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

এ খবর ছড়িয়ে পড়লে আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা ৭টায় মীর কাশেমের মৃত্যুর প্রতিবাদ ও আওয়ামী লীগের বিচার এবং দলটিকে নিষিদ্ধের দাবিতে নীলফামারীর ডিমলা বিজয় চত্বরে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের ও নাগরিক কমিটির ডিমলা উপজেলা শাখার নেতৃবৃন্দের নেতৃত্বে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, আমাদের ভাই কবরে, অথচ খুনিরা এখনো বাইরে। এদের ধরে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করেন। আওয়ামী লীগের প্রেতআত্মারা এখনো বাংলার মাটিতে ঘোরাঘুরি করতেছে এবং তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। খুনি হাসিনাকে ভারত থেকে নিয়ে এসে বিচার করতে হবে। এছাড়াও তারা আরো বলেন, ডিমলায় শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য যে সংগ্রাম করছে।তাদের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার বন্ধ সহ তাদের চার দফা দাবি বাস্তবায়ন জন্য বর্তমান সরকারকে আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!