1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে সায়হাম গ্রুপের সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন তিন হাজার মানুষ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ থেকে বিশ্বকাপ দেখা যাবে যেসব চ্যানেলে লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। লাখাইয়ে বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত ৩ বিদ্যুতের আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বর্ধিত দাম প্রত্যাহার মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ‘র্ষণ। অভিযুক্ত সুরঞ্জন দাস গ্রেফতার, কারাগারে প্রেরণ এমপি এস এম ফয়সলের উদ্যোগে শান্ত খড়কি, সমঝোতা প্রক্রিয়া শুরু মৌলভীবাজার যুবদল সভাপতির কেন্দ্রীয় পদ লাভে নেতাকর্মীদের উচ্ছ্বাস শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন নীলফামারী জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত ডিমলার ইউএনও মোঃ ইমরানুজ্জামান কাজীপুরের সোনামুখী–গাসাবাড়ী সড়ক বেহাল দশায়: চরম দুর্ভোগে হাজারো মানুষ

Join 4 other subscribers

মাধবপুরে সায়হাম গ্রুপের সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন তিন হাজার মানুষ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫৮ Time View

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতাঃ

<

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন হাইস্কুল এন্ড কলেজে সায়হাম গ্রুপের সৌজন্যে ও সার্বিক সহযোগিতায় এবং জাতীয় অন্ধ কল্যাণ সমিতি মৌলভীবাজার শাখার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উপজেলার নোয়াপাড়ায় সৈয়দ সঈদ উদ্দিন হাইস্কুল এন্ড কলেজ মাঠে মাধবপুর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম।

<

বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ ইমরুল হাসান, সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ একে এম সেলিম, জাতীয় অন্ধ কল্যাণ সমিতির আউটডোর সুপারভাইজার আব্দুল মান্নান।  বক্তব্য রাখেন মাধবপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল,  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ,সহ সভাপতি মোঃ আরজু মিয়া ,মাধবপুর পৌর বিএনপির সভাপতি গোলাপ খান,  সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ ,জগদীশপুর জেসি হাইস্কুল এর সাবেক প্রধান শিক্ষক আজগর আলী সাংবাদিক রোকন উদ্দিন লস্কর,তোফাজ্জল হোসেন চৌধুরী, কায়েস আহমদ সালমান,গউস,আলমগীর কবির প্রমূখ।

সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন,

<

সায়হাম গ্রুপ ১৯৮৭ সাল হতে লায়ন্স ক্লাবের মাধ্যমের এই চক্ষু চিকিৎসা শিবির কার্যক্রম শুরু করে দীর্ঘ এই দিনে প্রায় ৮০ হাজার রোগী চিকিৎসা হয় এবং চোখে ছানী পড়া ৮ হাজার রোগীর চিকিৎসা হয়। মাধবপুর আশপাশের ৬ টি উপজেলার চোখের রোগীরা চিকিৎসা সেবা পাচ্ছেন।সামনের দিনে বিশেষজ্ঞ ডাক্তাদের নিয়ে চিকিৎসা মেলার আয়োজন করব।

 

<

সায়হাম গ্রুপ সামাজিক কর্মকান্ডে মানুষের মৌলিক অধিকার শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান ও চিকিৎসা সেবা মূলক সকল কাজে সায়হাম গ্রুপের কার্যক্রম চলমান থাকবে।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading