1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে সীমান্তে  ভারতীয় নাগরিক সহ ৫ নারী আটক। - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ বগুড়ায় বৈশাখী মেলায় স্বপ্নচূড়া স্মৃতির গানে মেতেছে দর্শক দেওয়ানগঞ্জে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী লাখাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা _২০২৫ শুরু। মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন লাখাইয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচী পালন। নোয়াপাড়া চা বাগানে ৬ প্রহরীকে বেঁধে ৩ ট্রান্সফরমার চুরি বগুড়ায় সয়াবিন তেল বাড়তি দামে বিক্রির অপরাধে জরিমানা মাধবপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত। 

Join 3 other subscribers

মাধবপুরে সীমান্তে  ভারতীয় নাগরিক সহ ৫ নারী আটক।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৮ Time View

মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে  হরষপুর বিওপির টহলদল  রাজেন্দ্রপুর সীমান্ত থেকে এক ভারতীয় ও ৪ বাংলাদেশী নাগরিক সহ ৫ নারীকে আটক করেছে। বুধবার সকাল সাড়ে ৬ টায় অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্ত থেকে তাদের আটক করা হয়েছে। তারা হল চট্রগাম রাউজান উপজেলা শহরের স্বপ্না ধর (৫৫),একই এলাকার মুক্তা রানি দাস (৩৭),বর্ষা ধর (২৩),

প্রিয়া দে (৩০),এবং ভারতের আসামশীল চরের কৃষ্ণা দে (৪৭)। বিজিবি জানায় আটককৃতরা  মানব পাচারকারীর দালাল এর মাধ্যমে টাকার বিনিময়ে ভারতের আসামে আত্মীয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে যাওয়ার সময় বুধবার সকালে হরষপুর বিওপির টহল দলের হাতে আটক হন। আটককৃত ব্যক্তিদের নিকট হতে এন্ড্রয়েড মোবাইল ফোন ৩ টি এবং বাটন মোবাইল ফোন ১টি পাওয়া গেছে ভারতীয় নাগরিক বিজিবির  জিজ্ঞাসাবাদে জানায় ১ মাস পূর্বে আসাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে চট্রগামে আত্বীয়ের বাড়িতে অবস্থান করেন। ২৫ বিজিবি সরাইল অধিনায়ক লেঃকর্নেল ফারাহ ইমতিয়াজ জানান, অনুপ্রবেশকারী বাংলাদেশী ও ভারতীয় নাগরিকের বিরুদ্ধে  মাধবপুর থানায়  মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading