1. salmankoeas@gmail.com : admin :
মেহেরপুর জেলা বিএনপি-র উদ্যোগে আমঝূপী ইউনিয়ন কর্মীসভায় ইউনিয়ন কমিটি গঠন পূর্বক দলের মধ্যে বিভাজনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি। - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের সঙ্গে ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের শুভেচ্ছা বিনিময় লাখাইয়ে ইয়াবা  সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ।। আসল অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে ।। ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নন্দীগ্রামে বেড়া দিয়ে স্কুলের প্রবেশ পথ বন্ধ করায় বিপাকে শিক্ষার্থীরা দুই সাংবাদিকের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন অবৈধ বালু-মাটি পাচার রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জেলা প্রশাসকের কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা লাখাইয়ে ইয়াবা সহ আটক দুই জন। ইয়াবা সম্রাট জুমেল পালিয়ে যায়। মাধবপুর বাজারে অবৈধ ভারতীয় জিরা ও কসমেটিক্স বিক্রির অভিযোগ।

Join 4 other subscribers

মেহেরপুর জেলা বিএনপি-র উদ্যোগে আমঝূপী ইউনিয়ন কর্মীসভায় ইউনিয়ন কমিটি গঠন পূর্বক দলের মধ্যে বিভাজনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৭ Time View

মেহেরপুর জেলা বিএনপি-র উদ্যোগে আমঝূপী ইউনিয়ন কর্মীসভায় ইউনিয়ন কমিটি গঠন পূর্বক দলের মধ্যে বিভাজনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি।
বিশেষ প্রতিনিধি- জাহারুল ইসলাম জীবন, আমঝূপী-মেহেরপুর থেকে।
মেহেরপুর জেলা বিএনপি-র নতুন আহবায়ক কমিটির উদ্যোগে বর্ণাঢ্য বর্ণিল আয়োজনে আজ বৈকাল ৪ ঘটিকায় আমঝূপী বাজারস্থ সরকারী বালক প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
আজকের এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপি-র কেন্দ্রীয় ঘোষিত নতুন কমিটির আহবায়ক জনাব জাভেদ মাসুদ মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব জনাব অ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ম আহবায়ক জনাব আমিরুল ইসলাম, যুগ্ন আহবায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সদস্য জনাব মোঃ ওমর ফারুক লিটন ও সাবেক মেহেরপুর জেলা বিএনপি’ র সহ- সভাপতি জনাব হাফিজুর রহমার হাফি ও জনাব আলমঙ্গীর খাঁন ছাতু।
সভায় সভাপতিত্ব করেন জনাব এম এ কে খাইরুল বাশার, আজকের এ-ই কর্মীসভার সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাবেক মেহেরপুর সদর উপজেলা যুবদল সভাপতি জনাব হাসিবুজ্জামান স্বপন।
অনুষ্ঠিত এই কর্মী সভায় আগত উপস্থিত অতিথিবৃন্দ নিজ নিজ বক্তব্যে বিগত আওয়ামীলীগ সরকারের নানান দুর্নীতি ও অপকর্মের নজির বিহীন ক্ষমতার অপব্যবহার ও দেশের অর্থ সম্পদ কিভাবে লুটপাট করেছে এবং এই বাংলাদেশে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করিবার লক্ষ্যে বিচার বহির্ভূত মামলা, হামলা,আইনা ঘরে গুম-খুন ও বিরোধীদলীয় হাজার হাজার নেতাকর্মীগণকে কিভাবে হত্যাকান্ডের মাধ্যমে হত্যা করেছে তাহার বিস্তর বিবরণ বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।
অনুষ্ঠিত আজকের আমঝূপী ইউনিয়ন কর্মীসভায় উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন যে,মেহেরপুর জেলা, উপজেলা, ইউনিয়ন, এমন কি গ্রাম ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরে বিএনপি-র নামধারী কিছু সাবেক নেতা দলের মধ্যে বিভাজন সৃষ্টি করার লক্ষ্যে গোপনে এবং প্রকাশ্যে নানামুর্খী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন এবং বারবার নিজেশ্ব সুবিধাবাদী নানান দলবদলের রাজনীতির সঙ্গে বিতর্কিতভাবে যাহারা জড়িত ছিলেন এবং বিগত ২২ বৎসর ধরে যাহারা মেহেরপুর জেলা বিএনপিকে একদলীয় পরিবারতন্ত ও গোষ্ঠীগত একক দল হিসেবে ধরে রাখেছিল এবং এখনো নিজেদের হাতের মুঠোই আবদ্ধ করে ধরে রাখার জন্য নানমূর্খী ষড়যন্ত্র ও পাঁয়তারা সহকারে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে ঘোষিত মেহেরপুর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা অনুযায়ী গঠিত হইয়াছে, তাদের নানামুখী হুমকি ও চাপের মুখে ফেলে দলের ভিতর এবং বাহিরে বিভেদ সৃষ্টি করনের লক্ষ্যে পাল্টাপাল্টি গণসংযোগ ও নানান কর্মসূচি সহ জনসমাবেশ করে বেড়াচ্ছে, তারা শহীদ জিয়ার আদর্শের প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাবমূর্তি প্রতিনিয়ত নষ্ট করছেন এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত ও জননেতা জনাব তারেক রহমানের গুরুত্বপূর্ণ নির্দেশকে বারবার অবমাননা করছেন তাদের দিকে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদায় পরবর্তী সময়ে দেশের এই চরম ক্রান্তি লগ্নে আইন শৃঙ্খলার মারাত্মক অবনতির সুযোগে রাতারাতি খোলস পাল্টিয়ে যে সকল হাইব্রিড চাটুকারী-চামচা ও বিসনেস মাইন্ডের নেতায়ী ভাবধারার ব্যক্তিগণ বিএনপি দলীয় নেতাকর্মী পরিচয়ে দলের নাম ভাঙ্গীয়ে যাহারা দল বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন এবং বিভিন্ন সরকারি,বেসরকারি,কর্পোরেশন প্রতিষ্ঠান,খাল, বিল,নদী,হাট,বাজার,জোরপূর্বক দখল করে চাঁদা আদায় সহ সন্ত্রাসবাদ সৃষ্টিকরণ এবং বিএনপি দলের ত্যাগী আদর্শবান ও মূল ধারার সাধারণ নেতা কর্মীগণ সহ গণ-মানুষকে ভয় ভীতি প্রদর্শন পূর্বক সন্ত্রাসবাদ সৃষ্টি করিয়া জিম্মি দশায় আবদ্ধ করে রেখেছেন এই সকল বিএনপি-র নামধারী সন্ত্রাসবাদ ও জবর দখলকারী চাঁদাবাজ নেতাকর্মীকে চিহ্নিত করে সকলে সম্মিলিত ও ঐক্যবদ্ধ ভাবে কঠোর হস্তে তাদের প্রতিহত পূর্বক বয়কট করতে হবে এবং এই জন্যে দলের ত্যাগী নেতা-কর্মীগণকে সজাগ থাকিয়া দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে দলের মূল ধারাকে শক্তিশালী করার আহ্বান জানান।
তারা আরো বলেন যে, যারা দলের বিভাজন প্রক্রিয়ায় জড়িত এবং কেন্দ্রের ঘোষিত নির্দেশনা উপেক্ষা করছেন এবং আজকের এই কর্মী সভায় বিভিন্ন গ্রাম ও ওয়ার্ড থেকে আগত সাধারন নেতাকর্মীদের আসতে না দেওয়ার জন্য পাড়ায় পাড়ায় এবং বিভিন্ন রাস্তার মোড়ে অবস্থান নিয়ে সাবেক বিএনপি নামধারী যে সকল নেতা ও কর্মীগন ভয় ভীতি প্রদর্শন পূর্বক বাঁধা প্রদান করেছে তাদের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন এবং তাদের মেহেরপুর জেলা বিএনপি সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে কোনো স্থান বা ঠাঁই হবে না, মর্মে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
উপস্থিত সাধারণ জনতা ও নেতাকর্মীগণ আজকের এই কর্মীসভায় মেহেরপুর জেলা বিএনপি-কে শহীদ জিয়ার জাতীয়তাবাদী আদর্শের উপর ভিত্তি করে সু-সংহত করিবার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন এবং দলের নেতা-কর্মীদের মধ্যে ঐক্য ও সংহতি পূর্বের ন্যায় আরও বৃদ্ধি পাবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠিত আজকের এই কর্মীসভার সভাপতি জনাব এম এ কে খাইরুল বাশার এর সমাপনী বক্তব্যর মধ্য দিয়ে সভার কার্যক্রমের পরিসমপ্তি ঘোষণা করা হয়।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading