1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুর বিভাগীয় বিজয়ী প্রাথমিক বিদ্যালয় বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে। - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

মাধবপুর বিভাগীয় বিজয়ী প্রাথমিক বিদ্যালয় বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৬ Time View

মাধবপুর প্রতিনিধি।
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিভাগীয় পর্যায়ে ৪-২ গোলে বিজয়ী হয়েছে মাধবপুর উপজেলার বালিকারা।

আজ বৃহস্পতিবার সকালে সিলেট বিভাগের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এ খেলা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় প্রশাসন ও বিভাগীয় শিক্ষা অফিসের আয়োজনে খেলায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ প্রমূখ।

বালিকাদের এ ফুটবল টুর্নামেন্টে ৩য় স্থান নির্ধারণী খেলায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকারা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হরিণখোলা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।
নির্ধারিত সময়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোন পক্ষ ই গোল করতে পারেনি। পরে টাই-ব্রেকারে ৪-২ গোলে গোলে হরিনচড়া কে হারিয়ে মাধবপুর জয় লাভ করে। ৩য় বিজয়ী দল হিসেবে অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহন করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!