1. salmankoeas@gmail.com : admin :
ফুলবাড়ী পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

ফুলবাড়ী পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৩ Time View

ফুলবাড়ী পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২২ ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় ফুলবাড়ী থানা চত্বরে থানার কার্যক্রম এবং আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে পুলিশের কার্যক্রম কিভাবে পরিচালিত হবে এ লক্ষ্যে ওপেন হাউজ – ডে অনুষ্ঠিত হয়েছে। অফিসার ইনচার্জ একে এম খন্দকার মহিব্বুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা নবাগত পুলিশ সুপার মারুফাত হুসাইন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাহ আল মামুন, তদন্ত ওসি মোঃ আল মামুন।

অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলা জামাতের আমির মওলানা হাবিবুর রহমানসহ জামাতের বিভিন্ন নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির,সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী ( খোকন), তেল, গ্যাস খনিজ সম্পদ কমিটির আহবায়ক মো. জুয়েল ইসলাম, পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব আবুল বাসার, পৌর বিএনপির সহ সভাপতি মো. মনতাজ, যুবদলের সদস্যা সচিব মো. মাহাবুর আলম ( মিলন) , পৌর যুবদলের সদস্য সচিব
মো. মানিক মন্ডল
ইউপি সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দা, সুধী সমাজ ও গ্রাম্য পুলিশসহ প্রায় ২ শতাধিক মানুষ অংশ গ্রহন করেন। আলোচনায় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সাধারণ মানুষটা বলেন, ওসি একে এম খন্দকার মুহিব্বুল ফুলবাড়ী থানার দায়িত্বভার গ্রহণ করার পর থেকে ভয়াবহ মাদকের থাবা থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে ৯০% মাদক মুক্ত করেছেন ফুলবাড়ী।

প্রধান অতিথি নবাগত পুলিশ সুপার মারুফাত হুসাইন উপস্থিত সকলের কাছে মাদক, সন্ত্রাস, ভুমিদখল, বাল্য বিবাহ সহ বিভিন্ন সংঘটিত অপরাধ দমনে নানান সুবিধা ও অসুবিধার গুরুত্ব সহকারে শোনেন এবং ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!