1. salmankoeas@gmail.com : admin :
ডিমলায় ঋণের টাকা জুয়ায় হেরে ব্যবসায়ীর বি/ষ পানে আ/ত্ম/হ/ত্যা - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

ডিমলায় ঋণের টাকা জুয়ায় হেরে ব্যবসায়ীর বি/ষ পানে আ/ত্ম/হ/ত্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯১ Time View

ডিমলায় ঋণের টাকা জুয়ায় হেরে ব্যবসায়ীর বি/ষ পানে আ/ত্ম/হ/ত্যা

বিশেষ প্রতিনিধিঃনীলফামারীর ডিমলায় আলিনুর নামের এক ইলেকট্রনিক্স ব্যবসায়ী মোবাইল ফোন অনলাইন জুয়ায় ১৩ লক্ষ টাকা হেরে গিয়ে ঋণের দায়ে মনের ক্ষোভে বিষ পান করে আত্মহত্যা করেছে।

ডিমলা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,ডিমলা উপজেলার সদর ইউনিয়নের পাথর খুরা গ্রামের নজরুল ইসলামের ছেলে আলিনুর রহমান (৪০) দীর্ঘদিন যাবত ডিমলা বাবুরহাট বাজারে ইলেকট্রনিক্স ব্যবসা করে আসছিল। সে বেশকিছুদিন হতে মোবাইলে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ে । কিছুদিন পূর্বে ব্যবসা করার জন্য একাধিক এনজিও থেকে ১৩ লক্ষ টাকা ঋণ গ্রহণ করে । এনজিও থেকে উত্তোলনকৃত ঋণের টাকা জুয়ায় হেরে গেলে এনজিওর ঋণের কিস্তির টাকা দিতে না পাড়ায় সে এনজিওর কিস্তির চাপে পড়ে যায়। পরে নিরুপায় হয়ে মনের ক্ষোভে গত রোববার গভীর রাতে নিজ দোকানে আত্মহত্যা করার জন্য বিষ পান করে। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে ডিমলা হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃতু হয়।
এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি), ফজলে এলাহি জানান, বিষপানে আত্মহত্যার বিষয়টি থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!